এক্সপ্লোর

Firhad Hakim: ‘জীবিতের নামে তর্পণ হয় না, দল এসব সমর্থন করে না’, মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের

Madan Mitra: ‘জীবিতের নামে তর্পণ হয় না, দল এসব সমর্থন করে না’, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের তর্পণ ঘিরে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। বললেন, ‘রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু এসব সমর্থন করে না দল।’

কলকাতা: ‘জীবিতের নামে তর্পণ হয় না, দল এসব সমর্থন করে না’, কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্রের (Madan Mitra) তর্পণ (tarpan) ঘিরে প্রতিক্রিয়া (rebuke) ফিরহাদ হাকিমের (firhad hakim)। বললেন, ‘রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু এসব সমর্থন করে না দল।’

কী বললেন ফিরহাদ?
দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের যে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, সে কথা বলেও ফিরহাদের দাবি, ‘আমরা সকলেরই দীর্ঘজীবন কামনা করি।‘ তাঁর মতে, যেহেতু জীবিত মানুষের নামে তর্পণ হয় না, তাই যিনি-ই এরকম করে থাকুন ঠিক করেননি। তৃণমূল কংগ্রেস এই সব 'ছ্যাবলামি' সমর্থন করে না, কড়া তিরস্কার তাঁর। বিষয়টি নিয়ে এর মধ্যেই বালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তর্পণ-বিতর্কে মদন মিত্রের ভূমিকায় ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। বললেন, 'এগুলো ভাল দৃষ্টান্ত স্থাপন করছে না। সংবাদমাধ্যমে প্রচার পেতেই এই সব করা হচ্ছে। এই সব না করলেও মদন মিত্র, মদন মিত্রই থাকবেন।'

কটাক্ষ দিলীপ ঘোষের...
বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'আপনারা জানেন মদন মিত্র সব সময় সুস্থ থাকেন না। পূর্বপুরুষদের ছবি না পেয়ে আমাদের ছবি নিয়ে বসে গিয়েছেন।' এই সব কথায় যে তিনি মোটে আমল দিতে নারাজ, সেটা বুঝিয়ে দিয়েছেন পদ্মশিবিরের পোড়খাওয়া নেতা। প্রসঙ্গত, গত কাল বাবুঘাটে শুভেন্দু অধিকারী এবং  দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সঙ্গে জানান, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। বলেছিলেন, 'এঁরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।রা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।'

আরও পড়ুন:আরও ৬৫ জনের চাকরি, পুজোর আগেই নিয়োগের নির্দেশ

             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের

ভিডিও

Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget