এক্সপ্লোর

Firhad Hakim: ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়’ ‘অস্ত্র প্রশিক্ষণ’ মন্তব্যে মদনকে কড়া ভাষায় আক্রমণ ফিরহাদের

‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!’ মদন মিত্র সম্পর্কে মন্তব্য ফিরহাদ হাকিমের। আমরা দুই ভাই, আমি ছাগল হলে, উনিও তাই, পাল্টা মন্তব্য মদন মিত্রর। 

কলকাতা: ‘অস্ত্র প্রশিক্ষণ’ মন্তব্যের জের, মদনকে কড়া ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!’ মদন মিত্রের সম্পর্কে এমনটাই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে মদন মিত্রর পাল্টা মন্তব্য আমরা দুই ভাই, আমি ছাগল হলে, উনিও তাই। 

পঞ্চায়েত ভোটের মুখে কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের বিধান দেন মদন মিত্র। বলেন, 'আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা'। বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে দলীয় সভা শেষে বেফাঁস কামারহাটির তৃণমূল বিধায়কের।

ওদের সাংসদ কীভাবে বোমা তৈরি করতে হবে, তা বলে দিচ্ছেন। বিধায়ক মদনবাবু ট্রিগারে কোথায় হাত রাখতে হবে, কাঁধে কোথায় বন্দুক রাখবে বলে দিচ্ছেন। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই। মদন মিত্রর বন্দুকের ট্রেনিং-মন্তব্যের প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

মদন মিত্রের অস্ত্র-প্রশিক্ষণ মন্তব্যের প্রতিবাদে টানাপোড়েন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্য খারিজ করলেন ফিরহাদ হাকিম। পাল্টা উত্তর দিতে দেরি করেননি মদন মিত্রও! আর এসবের মধ্যে অস্ত্র উদ্ধার, বোমাবাজি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।

‘অস্ত্র প্রশিক্ষণ’ নিয়ে মদন মিত্রের এই মন্তব্যের জেরে এবার শাসকদলের অন্দরেই শুরু হল টানাপোড়েন! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী। পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না মদন মিত্রও! পঞ্চায়েত ভোটের প্রাক্কালে, কলকাতা থেকে বিভিন্ন জেলায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েই চলেছে! যা নিয়ে লাগাতার তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে! এই প্রেক্ষাপটে অস্ত্র উদ্ধার নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যের জবাব দিতে গিয়ে শনিবার বিতর্কিত মন্তব্য করে বসেন মদন মিত্র। 

এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মদন মিত্র কে? মদন মিত্র বলছেন ট্রেনিং দেবেন। মদন মিত্র কে? ট্রেনিং দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি পঞ্চায়েত এলাকায় থাকেন না। তিনি রাজ্যের মন্ত্রিসভার নন। অভিষেক যা বলবে, তাই দলের সিদ্ধান্ত। নিজস্ব ভঙ্গিমায় দলীয় সতীর্থকে পাল্টা জবাব দিতে দেরি করেননি মদন মিত্রও!

পাল্টা মদন মিত্র বলেন, আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম। ববি স্পোর্টস মিনিস্টার নয়। ববিকে বলি, অস্ত্র প্রশিক্ষণ নেওয়া বেআইনি নয়। আমি প্রয়োগ করার কথা বলিনি। আমি বলেছি. অস্ত্র শেখাবার লোক আছে। আছেই তো, কত এক্স মিলিটারি। ববি জানেই না, অস্ত্র শেখাবার কত স্কুল আছে। আপনি যেমন বিধায়ক, আমিও বিধায়ক। আপনিও নির্বাচিত, আমিও নির্বাচিত। থ্যাঙ্ক ইউ ববি, আই লাইক ইওর স্টেটমেন্ট।
 
সম্প্রতি বোমা তৈরির কৌশল নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য শোনা গেল মদন মিত্রর গলায়। যা নিয়ে তোপ দেগেছে বিজেপি।

প্রশাসন সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত ভোট হতে পারে। কিন্তু তার আগে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার থেকে বোমাবাজি, একের পর এক ঘটনায় শাসক বিরোধীর তরজা চরমে উঠেছে। এবার মদন মিত্রের ‘অস্ত্র প্রশিক্ষণ’ মন্তব্য নিয়ে শাসকদলের অন্দরেই শুরু হল টানাপোড়েন। 

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget