এক্সপ্লোর

Howrah Flood: ডিভিসির ছাড়া জলে অবনতি বন্যা পরিস্থিতির, পুজোর মুখে হাওড়ায় গৃহহীন ৪০ হাজার

Udaynarayanpur And Amta News: DVC-র দফায় দফায় জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে ১১২টি গ্রাম পঞ্চায়েতের এলাকার ৪০ হাজার মানুষ পুজোর মুখে গৃহহীন।

সুনীত হালদার, আমতা: দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি (DVC) থেকে দফায় দফায় ছাড়া জলে বন্যা পরিস্থিতির অবনতি (Flood condition worsens) হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর (Udaynarayanpur) ও আমতায় (Amta)। আমতায় তো আবার মুণ্ডশ্বেরী নদীর জল ঢোকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত দুদিন ধরে হু হু করে জল ঢোকার ফলে উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পুজোর মুখে এই ভয়াবহ বন্যার ফলে চরম সমস্যা পড়েছেন গ্রামবাসীরা। তাঁরা বুঝে উঠতে পারছেন না কীভাবে এই ক্ষতি সামাল দেবেন।

আরও পড়ুন; Malbazar News: RG কর কাণ্ডের আবহেই যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত প্রেমিক সহ ৫

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গল ও বুধবার টানা জল ঢোকার ফলে প্লাবিত হাওড়ার নিম্ন দামোদর এলাকা। দামোদর নদের জল বাঁধ টপকে উদয়নারায়ণপুর ও আমতায় ঢুকছে। এর ফলে উদয়নারায়ণপুরের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকা কার্যত বানভাসি। মোট ১১২টি গ্রাম জলমগ্ন হয়েছে। এর ফলে পুজোর মুখে গৃহহীন হয়ে পড়েছেন ৪০ হাজার মানুষ।

আমতায় এখনও পর্যন্ত ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। হুগলির চব্বিশ পুরে বাঁধ ভেঙে যাওয়ার ফলে নতুন করে প্লাবিত হয়েছে ঝিকিরা,অমরাগুড়ি,ঝামটিয়া,কাশমলি এবং বিমলাকৃষ্ণবাটি এবং থলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি। এছাড়া আগেই মুণ্ডেশ্বরী নদীর জলে ভেসে গেথা দ্বীপাঞ্চল ভাতোরা এবং ঘোড়াবেড়িয়া ও চিতনান দুটি পঞ্চায়েত এলাকার গ্রামগুলি।

উদয়নারায়ণপুরে ৫০টি এবং আমতার ১৪টি জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। ওইসব ত্রাণ শিবিরে শুকনো খাবার,পানীয় জল ,শিশুদের খাবার এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কার্যে পুলিশের পাশাপাশি নামানো হয়েছে এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। নৌকা এবং স্পিড বোটের সাহায্যে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। 

এদিকে আজও উদয়নারায়ণপুর হাসপাতাল এবং উদয়নারায়ণপুর থানায় এক কোমর সমান জল দাঁড়িয়ে আছে। পুজোর মুখে ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হাজার হাজার চাষী এবং মাছ চাষীরা। যদিও সরকারের পক্ষ থেকে তাঁদের ক্ষতিপূরণের দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন; RG Kar Protests: 'পার্থ চট্টোপাধ্যায় টাকা চাননি, আমরা দিয়েছি, মনের পরিবর্তন জরুরি', RG কর নিয়ে প্রতিবাদে যা বললেন দুই চিকিৎসক

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget