এক্সপ্লোর

Durga Puja 2022: ৮ অক্টোবর পুজো কার্নিভাল, পুলিশের সঙ্গে বৈঠক ১০০ পুজো কমিটির

Puja Carnival: পুজো শেষ। আগামী ৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সেই উপলক্ষ্যে ১০০টি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক পুলিশের। আলিপুর বডিগার্ড লাইনস্-এ পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: পুজো শেষ। আগামী ৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর (Durga Puja) কার্নিভাল (carnival)। সেই উপলক্ষ্যে ১০০টি পুজো কমিটির উদ্যোক্তাদের (organizer) সঙ্গে বৈঠক পুলিশের। আলিপুর বডিগার্ড লাইনস্-এ (alipore bodyguard lines) পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক।

যা জানা গেল...
এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম যে প্রত্যেকটি পুজো কমিটিকে তিনটি করে ট্রেলার দেওয়া হবে। ট্রেলারে থাকবে পুজো কমিটির থিম (theme) ও মায়ের মূর্তি (idol)। তাছাড়া তিন মিনিটের একটি থিম সং-র আয়োজন করা যাবে। তবে সেই সময়ে কোনও শব্দবাজি ফাটানো যাবে না। বা আলাদা করে কোনও মাইকিংয়ের ব্যবস্থা থাকবে না। যদিও ষোলো ফুটের বেশি উচ্চতাসম্পন্ন প্রতিমার ক্ষেত্রে ঘুরপথে কার্নিভালে যাওয়ার কথা বলা হয়েছে। এরকম ১৭টি পুজো চিহ্নিত করা হয়েছে।  সকাল ১১.৩০ থেকে ১২ টার মধ্যে পুজো কমিটিগুলির জমায়েত হেস্টিংসের কাছে। ময়দানে গাড়ি পার্কিং করতে পারবেন পুজো কমিটির উদ্যোক্তারা। বিকেল ৪ টের সময় কার্নিভালের অনুষ্ঠান শুরু। প্রায় ১০০টি কমিটি অংশগ্রহণ করবে। ৫০টি পুজো তাদের তিন মিনিটের থিম সং জমা দিল পুলিশকে। ২০১৯ সালের পর দুটি বছর এই কার্নিভাল অতিমারীর কারণে বন্ধ ছিল। তার পর এবার ফের এত বড় আকারে কার্নিভালের আয়োজন করা হল। পুজো উদ্যোক্তাদের বড় অংশই পুলিশের এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট। 

ফিরে দেখা...
গত বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হবে না বলে নির্দেশিকা জারি করেছিল নবান্ন। সঙ্গে বলা হয়েছিল, পুজো কমিটিগুলি জলসার আয়োজন করতে পারবে না। খোলামেলা রাখতে হবে পুজো মণ্ডপ। মণ্ডপের মধ্যে মানতে হবে সামাজিক দূরত্ব। করোনাবিধি মেনে দুর্গাপুজো করতে হবে। মহালয়ার আগে ওই নির্দেশিকা জারি করা হয়। তাতে জানানো হয়, দুর্গাপুজোর পর রেড রোডে যে কার্নিভাল হয়,করোনা আবহে  তা হবে না। পুজো কমিটিগুলির জন্য পুজো মণ্ডপে জলসার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতিও দেওয়া হবে না। উল্লেখ্য, গত বছরও করোনা বিধি পুজোর আয়োজনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার করোনার দাপট কমলেও কার্নিভাল নিয়ে একেবাের আঁটঘাঁট বেঁধে এগোতে চায় প্রশাসন। আজকের বৈঠকে সেই সব দিকেই নজর দেওয়ার চেষ্টা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। 

আরও পড়ুন:দশমীর বিসর্জনের সময় বচসা, পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget