এক্সপ্লোর

Kolaghat Bomb Incident: বেআইনি বাজির গুদামে বিস্ফোরণের পাঁচ দিনের মাথায় কোলাঘাটে পৌঁছল ফরেন্সিক দল

Forensic Team: বেআইনি বাজির গুদামে বিস্ফোরণের পাঁচ দিনের মাথায়, আজ, কোলাঘাটের ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল।

বিটন চক্রবর্তী, কোলাঘাট: বেআইনি বাজির গুদামে (Kolaghat Bomb Incident) বিস্ফোরণের পাঁচ দিনের মাথায়, আজ, কোলাঘাটের ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল ( Forensic Team At Kolaghat Bomb Incident)। তিন সদস্যের দলটি এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ফরেন্সিক দলের সদস্যরা। 

আর যা...
ফরেন্সিক আধিকারিকদের বক্তব্য, তাঁরা সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পাঠাবেন। কী থেকে বিস্ফোরণ হয়েছিল, কী ভাবে ঘটে, কেন ঘটে, এই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট হতে পারে এই বিশ্লেষণ হবে নমুনা বিশ্লেষণ হবে, মনে করছেন আধিকারিকরা। প্রসঙ্গত, যে বাড়িতে বিস্ফোরণ ঘটে, তার মালিক, আনন্দ মাইতিকে এর মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন। তবে তাঁর লাগোয়া বাড়ির বাসিন্দাদের এখনও খোঁজ নেই। প্রত্যেকটি বাড়িতে তালা-চাবি ঝুলছে। 

যা ঘটেছিল...
গত ৯ জুন, কোলাঘাটের পয়াগ গ্রামে তুমুল বিস্ফোরণের ঘটনায় একটি মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাড়িটিতে বেআইনি বাজির কারখানা ছিল। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে জানা যায়, ঘটনার দিন, রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে বিস্ফোরণের আগুন নেভায়। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। গত বছরের ১৬ মে, এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। মৃত্যু হয়েছিল বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ ১২ জনের। এরপরেও কীভাবে বেআইনি বাজি কারখানা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই ঘটনার পাঁচদিনের মাথায় আজ ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। এর মধ্যে পুলিশি তদন্তে উঠে আসে, যে বাড়িটি ধূলিসাৎ হয়ে গিয়েছে, তার মালিকের নাম আনন্দ মাইতি। আদালতের নির্দেশে তিনি আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা। স্থানীয়দের অনেকের প্রশ্ন, এগরার ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বাজি ক্লাস্টার তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কী হল? বেআইনি বাজি নির্মাণ নিয়েই বা প্রশাসনিক নজদারির কত কড়াকড়ি বেড়েছে? স্থানীয়দের অভিযোগ, এই ধরনের বিস্ফোরণের ঘটনা প্রকাশ্য়ে এলে কিছুদিনের জন্য পুলিশি ধরপাকড় হয়, কয়েকদিন সব বন্ধ থাকে। তার পর আবার শুরু হয় বেআইনি বাজি কারখানার কাজ।

আরও পড়ুন:পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget