এক্সপ্লোর

Rimjhim Mitra: ঝরছে গেরুয়া গ্ল্যামার, 'অভিষেকের লড়াইয়ে পাশে আছি', ঘোষণা রিমঝিম মিত্রর

Rimjhim Mitra In TMC :"অভিষেকের এই লড়াইয়ে পাশে আছি", মন্তব্য রিমঝিমের।

দীপক ঘোষ, কলকাতা: ঝরছে গেরুয়া গ্ল্যামারঅভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ধর্নামঞ্চে এলেন বিজেপির ( BJP ) রিমঝিম মিত্র ( Rimjhim Mitra ) , বুঝিয়ে দিলেন তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান। গত বিধানসভা ভোটের আগে টালিগঞ্জের যে অভিনেত্রীকে ঘটা করে দলে নিয়েছিল বঙ্গ বিজেপি ( Bengal BJP ) , রবিবার তৃণমূলের মঞ্চ থেকে তাঁদেরকেই তীব্র আক্রমণ করলেন রিমঝিম। বললেন, অভিষেকের এই লড়াইয়ে পাশে আছি। তবে রিমঝিমের এই অবস্থান বদলকে বিশেষ গুরুত্ব দিতে দেখা গেল না বিজেপি নেতৃত্বকে। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কবে এসেছিল, কবে গেল বলতে পারব না। আর বিজেপির আরেক সেলিব্রিটি মুখ, রিমঝিমের সহ অভিনেতা রুদ্রনীল ঘোষের মন্তব্য, 'অনেকেই ছেড়ে চলে গেছেন রুজিরুটির জন্য...রিমঝিম দুবছর আগেই পার্টি ছেড়েছিলেন। নতুন কোম্পানির বসকে খুশি করতে তারা প্রতিপক্ষকে আক্রমণ করেন।'

বঙ্গে বিজেপি যখন সম্ভাবনায় জ্বলজ্বল করছিল, তখন একই সঙ্গে এই দলে নাম লিখিয়েছিলেন কাঞ্চনা ও রিমঝিম। ইতিমধ্যেই ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে সন্ন্য়াস নিয়েছেন কাঞ্চনা। রবিবার তৃণমূলের মঞ্চে এসে দল পাল্টালেন রিমঝিম। ১৯-এ ১৮ হয়ে একুশে ষোলোয়ানা সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলার গেরুয়া ব্রিগেড। রাজনীতিতে ক্ষমতার আকর্ষণ যে কত দুর্নিবার, বিজেপির উত্থানে সেটা ফের প্রত্যক্ষ করে বঙ্গবাসী। ২০১৪ সালে দিল্লিতে গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে গ্ল্যামার জগতের একাংশে আলোড়ন তৈরি হয়। একুশের আগেই সেই জোয়ারে তৈরি হয় জোরাল চমক। উনিশের মাঝামাঝি, যা আছড়ে পড়ে বঙ্গ বিজেপিতে। '১৪-র সাফল্য়ের সঙ্গে সঙ্গে উঠে এসেছিল একগুচ্ছ নাম। জর্জ বেকার, পি সি সরকার, কুমার শানু, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বাপি লাহিড়ি, নিমু ভৌমিক, রূপা গঙ্গোপাধ্যায়-সহ আরও বেশ কিছুু পরিচিত মুখ। এদের মধ্যে নিমু ভৌমিক ও বাপি লাহিড়ি প্রয়াত হয়েছেন।

একমাত্র কুমার শানু ঘোষণা করে গেরুয়া সংস্রব ত্যাগ করেছেন। বাকিরা আনুষ্ঠানিকভাবে না ছাড়লেও, বিজেপির কোনও কর্মসূচিতে এই মুখগুলোকে এখন আর দেখা যায় না। উনিশ ও একুশ, এই দুই দফায় বাংলার চলচ্চিত্র জগতের একঝাঁক মুখ ভিড় করেছিল বিজেপিতে। যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগই একুশের ভোটে লড়াইয়ের ময়দানেও নেমেছিলেন। একমাত্র হিরণ চট্টোপাধ্যায় ছাড়া বাকিদের কপালে জোটে পরাজয়। তাঁরা নিজেরাও হেরেছেন, দলও ক্ষমতার স্বাদ পায়নি। এই পরিস্থিতিতে আবার গেরুয়া পতাকা ছেড়ে নিজের নিজের ডেরায় ফিরে যেতে শুরু করেন গ্ল্যামার জগতের তারকারা। ঘোষণা করেই দল ছাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বিজেপি তাঁকে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছিল। বাকিরা সরে যেতে লাগলেন নীরবে। এই তালিকাটাও যথেষ্ট লম্বা। যশ দাশগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, সৌমিলি ঘোষ বিশ্বাস, বনি সেনগুপ্ত। শুধু বিজেপি নয়, রাজনীতির বৃত্ত থেকেই তাঁরা আজ অদৃশ্য। লোকসভা ভোটের আর ছ'মাসও বাকি নেই। '২৪-এর ভোটে বিজেপি আদৌ '১৯-এর ফলাফল ধরে রাখতে পারবে কি? তা নিয়ে এখনও সংশয় রয়েছে গেরুয়া শিবিরের অন্দরে একাংশের মধ্যে।

সম্ভাবনা যদি বাড়ে, হয়তো ফের ভিড় বাড়বে তারকা মুখের। সম্ভাবনা জাগিয়ে তুলতে না পারলে খসে যাওয়া তারার তালিকায় যুক্ত হতে পারে আরও কিছু নাম। চড়াই-উতরাই সত্ত্বেও, এখনও গ্ল্যামার জগতের যে মুখগুলো গেরুয়া পতাকা আঁকড়ে ধরে আছেন, তাঁদের অন্যতম লকেট চট্টোপাধ্য়ায়, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী এবং রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারা, যাঁদের সামনে এখন চব্বিশের চ্য়ালেঞ্জ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget