এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে

Buddhadeb Bhattacharya Health Update: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya Health Update)। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা এখনও সঙ্কটজনক। নিউমোনিয়ার সঙ্গে শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আগের থেকে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রথমে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। এরপর এদিন রাতে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরের সিদ্ধান্তে নেওয়া হয়। যা কার্যত সম্পূর্ণ ভেন্টিলেশন।

হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য: এখনও সঙ্কটজনক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার পর অসুস্থ বোধ করতে শুরু করেন। গত ৪দিন ধরে জ্বরে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালীর পাশাপাশি সংক্রমণ ছড়ায় ফুসফুসেও। শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমতে কমতে ৬৮ শতাংশে নেমে যায়। বাড়তে থাকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এদিন দুপুরে তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়ায় উদ্বেগ আরও বাড়তে থাকে। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা হাই ফ্লো নেজাল অক্সিজেনেশনের মাধ্য়মে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ৮০ শতাংশে স্যাচুরেশনের পরিমাণ পৌঁছনো গেলেও, চিকিৎসকরা আর ঝুঁকি নিতে চাননি।                          

বিকেল প্রায় সাড়ে ৪টে  নাগাদ ক্রিটিক্য়াল কেয়ার অ্যাম্বুল্য়ান্সে গ্রিন করিডর করে পাম অ্যাভেনিউয়ের বাড়ি থেকে বুুদ্ধদেব ভট্টাচার্যকে আনা হয় উডল্যান্ডস হাসপাতালে। হাসপাতালে পৌঁছন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ও একমাত্র সন্তান সুচেতনা। উডল্যান্ডস হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে। তাঁর চিকিৎসায়, ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। দীর্ঘদিনের COPD-সমস্য়ার পাশাপাশি করোনা হওয়ায় দরুণ তাঁর শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে অ্যান্টিবায়োটিকের পরিবর্তন করা হয়েছে। বুকে জমা কফ বের করতে নেবুলাইজার ব্যবহার করা হচ্ছে। তাঁর বুকের এক্সরে করার পাশাপাশি রক্তের নমুনাও পরীক্ষা হচ্ছে। দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্রনিক COPD-র পাশাপাশি, ক্ষীণ হয়েছে দৃষ্টিশক্তিও। ২০২১ -এর ১৮ মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে ছাড়া পান দোসরা জুন। ফের একবার, অসুস্থতাকে হারিয়ে তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার, রাজনৈতিক সতীর্থ থেকে শুভানুধ্য়ায়ীরা।

আরও পড়ুন: West Bengal BJP: বঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু! লোকসভা ভোটের আগে বড় রদবদলের জল্পনা

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget