এক্সপ্লোর

Sunil Singh: 'ব্যারাকপুরে চমক হবে কিছুদিন পরে', শুভেন্দু-সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক

North 24 Paragana: সুনীল সিংয়ের শ্য়ালক অর্জুন সিং ইতিমধ্য়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে গেছেন। তাহলে কি শীঘ্রই সেই পথে বিজেপিতে ফিরবেন সুনীলও ?

সমীরণ পাল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরই বিস্ফোরক নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। দলে গুরুত্ব না পাওয়া নিয়ে জানালেন ক্ষোভ। দিলেন এক মাসের মধ্যে চমকের বার্তা। যদিও সুনীল সিংয়ের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

পা ছুঁয়ে প্রণাম। কোলাকুলি। শেষে পদ্মফুল গ্রহণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের সাক্ষাৎ ঘিরে শুক্রবারই জল্পনার পারদ চড়েছিল। ২৪ ঘণ্টার মধ্য়ে তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দলের প্রাক্তন বিধায়ক সুনীল। যিনি আবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের ভগ্নীপতি। নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং বলেন, "যত কাউন্সিলর তৃণমূলে আছে ওরাই নেতা। কোথাও কাউকে এন্ট্রি করতে দেবে না। কাউকে রাজনীতি করতে দেবে না। আমার মনে হয়েছে সুনীল সিংয়ের ওদের প্রয়োজন নেই, এজন্য ডাকা হচ্ছে না। রাজনীতিতে অপেক্ষা করতে হয়। রাজনীতিতে ঘাবড়ে কোনও লাভ হবে না। চমক হবে। নিশ্চয় চমক হবে। চমক তো হবেই। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই চমক হবে। ব্যারাকপুরে চমক হবে কিছুদিন পরে। বসে তো থাকা যাবে না। দেখবেন একমাস পর ভবিষ্যৎ সামনে চলে আসবে।"

যদিও, সুনীল সিংয়ের অভিযোগে গুরুত্ব দিচ্ছে না দল। জগদ্দলের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "দল কাউকেই গুরুত্ব দেয় না। গুরুত্বটা তৈরি করে নিতে হয়। চমক তো উনি দিয়ে দিলেন হাতে পদ্মফুল নিয়ে। এরপর আর চমক দেওয়ার মতো ওঁর কাছে আর কিছু নেই। এটা মেনেই নিতে হবে যে উনি নেই, যতদিন উনি আছেন মানে সেই বলে না ভেন্টিলেশনে চলা।"

সুনীল সিংয়ের শ্য়ালক অর্জুন সিং ইতিমধ্য়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে গেছেন। তাহলে কি শীঘ্রই সেই পথে বিজেপিতে ফিরবেন সুনীলও ? শুক্রবার শুভেন্দু অধিকারীর থেকে পদ্মফুল নিলেও, পদ্ম শিবিরে যাওয়া নিয়ে ধোঁয়াশা এখনও জিইয়ে রেখেছেন তিনি। সুনীল সিংহ বলেন, "বিজেপিতে ফেরার চিন্তা করিনি। আমি দলে আছি। দল নিশ্চয় ভাববে। উনি(শুভেন্দু অধিকারী) 
পদ্মফুলটা দিলেন। আমি পদ্মফুলটা ফেলতে পারিনি। ওটা ভগবানের একটা ফুল আছে। ওটা কী করে ফেলি বলুন। পদ্মফুল নিশ্চয় উনি দিয়েছেন কিন্তু আমি পদ্মফুলটা ফেলতে পারিনি। ওটা এনেছি বাড়ির মধ্য়ে।"

এ প্রসঙ্গে সোমনাথ শ্যাম বলেন, "আমরা কারও হাতে ঝান্ডা দিলে মনে হয় সে আমাদের দলে আসছে। তো ওঁর প্রতীক চিহ্ন কমল ফুল। উনি তো বলতেই পারতেন এটা আমি নেব না, আমার হাতে জোড়াফুল আছে।"

একদা অর্জুন সিংয়ের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তাঁর ভগ্নীপতি সুনীল সিং। অর্জুন সিংয়ের মতো ২০১৯ সালে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। ২০২৪ সালে অর্জুন সিং আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ভগ্নীপতি এবং নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের সাক্ষাৎ ঘিরেই জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget