এক্সপ্লোর

Tapas Roy To Join BJP : 'আজই বিজেপিতে যোগ দিচ্ছি' জানিয়ে দিলেন তাপস রায়

Tapas Roy News : সুকান্ত, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তৃণমূল ত্যাগী তাপস রায়: সূত্র

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  আজই বিজেপিতে ( BJP ) যোগ দিচ্ছেন তাপস রায় ( Tapas Ray )। বিকেল ৫টায় সল্টলেকে বিজেপির ( BJP ) দলীয় কার্যালয়ে যোগ দেবেন তিনি।  সকালে তাপস রায়কে ফোন করেন বিজেপির  আইটি সেলের প্রধান অমিত মালব্য । তারপর তাঁর সঙ্গে কথআ হয়েছে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারেরও।  তারপরই বিজেপি যোগের কথা নিশ্চিত করেন তাপস রায়। বলেন, 'আজই বিজেপিতে যোগ দিচ্ছি'। এর পাশাপাশি জলদস্যুদের পাশে সরকার, বলে তৃণমূলকে নিশানা করেন পদত্যাগী বিধায়ক। 

তারপর বিধানসভা থেকে ফিরেই সল্টলেকে বিজেপির দফতরে যাবেন তাপস। সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন  সদ্য তৃণমূল ত্যাগী   বর্ষীয়ান রাজনীতিক ৩ বারের বিধায়ক তাপস রায়।  

আরও পড়ুন :                                    

লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সোমবার দল ছাড়েন তাপস রায়।বিধায়ক পদ থেকেও দিয়ে দেন ইস্তফা। আর সেই সময় থেকেই জল্পনা আরও তীব্র হয় যে, এবার তাপস রায়ের গন্তব্য হতে পারে বিজেপি। হয়ত উত্তর কলকাতা থেকে তিনি বিজেপির হয়ে ভোটেও লড়তে পারেন। 

সোমবারই দলের বিরুদ্ধে তাপসের ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে, দলনেত্রীর নীরবতায় অভিমান এবং একরাশ উষ্মা প্রকাশ করে, তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন তাপস রায়।  বলেন, ' বাড়িতে ED-র তল্লাশির পর, আমার পরিবার তো আশা করেছিল যে মাননীয়া মুখ্যমন্ত্রী একবার ফোন করবেন। ' সেই ফোন তিনি পাননি। উপরন্তু বিধানসভায় শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযানের বিরুদ্ধে কথা বললেও মুখ্যমন্ত্রীর মুখে আসেনি তাপস রায়ের নাম।  ২৪-২৫ বছর ধরে তৃণমূলে থাকার পরেও এই ব্যবহারে তিনি ভারাক্রান্ত বলেও জানান তাপস রায়।

এর পাশাপাশি তিক্ততা ক্রমেই বেড়েছিল তলায় তলায়। ২০০১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাপস রায়। ২০১১ সালে উত্তর ২৪ পরগনার বরানগর থেকে প্রার্থী করা হয় তাঁকে। ২০১৬ সালে বরানগর থেকে দ্বিতীয় বার জয়ী হলে তাঁকে বিধানসভার পরিষদীয় দলের উপমুখ্যসচেতক করা হয়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে পরিষদীয় প্রতিমন্ত্রী করা হয় তাপস রায়কে। কিন্তু ২০২১ সালে তৃতীয়বার বরানগর থেকে জয়ী হওয়া সত্ত্বেও তাঁকে আর মন্ত্রী করেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

কুণাল ঘোষের পর তাপস রায়ও  সরাসরি তিনি আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি , তাঁর বাড়িতে 'ED-র তল্লাশি যেটা হয়েছে সেটা তো বিজেপি করায়নি, ED-র তল্লাশিটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় করিয়েছে। তাঁকে আমি কালিমালিপ্ত বলেছিলাম, জেল খাটা আসামি বলেছিলাম, সেই জন্য তাঁর ওই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে সেই আমার বাড়িতে ED পাঠিয়েছে। '   

এতকিছু পর অবশেষে , বিজেপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করলেন তাপস রায়। 

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget