এক্সপ্লোর

Mamata Banerjee: রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুললেন প্রাক্তন উপাচার্যরা!

CV Ananda Bose, Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে আচার্য করতে পাস হওয়া বিল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ নিয়ে আসরে নামল সরকারপন্থী প্রাক্তন উপাচার্যদের একাংশ!

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মুখ্যমন্ত্রীকে আচার্য করতে পাস হওয়া বিল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সরকারের পাশে দাঁড়ালেন সরকারপন্থী প্রাক্তন উপাচার্যদের একাংশ। মুখ্যমন্ত্রীকেই আচার্য করার পক্ষেই মত দিলেন তাঁরা।

পঞ্চায়েত ভোটের মুখে গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল। অভিযোগ পেলেই ছুটে যাচ্ছেন কোচবিহার থেকে ক্যানিং। যা নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলের সঙ্গে সংঘাত ক্রমশ চড়ছে সিভি আনন্দ বোসের। সেই প্রেক্ষাপটে এবার এবার মুখ্যমন্ত্রীকে আচার্য করতে পাস হওয়া বিল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ নিয়ে আসরে নামল সরকারপন্থী প্রাক্তন উপাচার্যদের একাংশ! সোমবার সাংবাদিক বৈঠক করেন ৯ জন প্রাক্তন উপচার্য ও সহ উপাচার্য। 

প্রসঙ্গত, গত বছরের ১৩ জুন, মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় পাস হয়, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল অ্যামেন্ডমেন্ট বিল ২০২২। সেইসময় রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। বর্তমানে তাঁর জায়গায় রাজ্যপাল হয়ে এসেছেন সিভি আনন্দ বোস। কিন্তু সূত্রের খবর, রাজ্যপাল বদলে গেলেও, সেই বিলে এখনও সম্মতি মেলেনি! এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকেই আচার্য করার দাবি জানালেন, সরকারপন্থী প্রাক্তন উপাচার্যরা। 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য গৌতম পাল বলেন,  'মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল পাস হয়ে হেছে। রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রী যদি আচার্য হন, তাহলে সমন্বয়সাধন করতে সুবিধা'। সরকারপন্থী এই অংশের দাবি, উপাচার্য নিয়োগ না করার জেরে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। নীতিগত ও আর্থিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না! জাতীয় শিক্ষানীতি কার্যকর করতেও অসুবিধা হচ্ছে! 

আরও পড়ুন, আগের নির্বাচনের টাকা বকেয়া, হয়নি ভাড়াবৃদ্ধি, পঞ্চায়েতে এবার হুঁশিয়ারি বাস ও পেট্রোল পাম্প মালিকদের

এই প্রেক্ষাপটে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের দাবিতে, সরব হয়েছেন প্রাক্তন উপচার্য ও সহ উপাচার্যরা। যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র! যাঁর বিরুদ্ধে ২৪ ঘণ্টা আগেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সে প্রসঙ্গে ওমপ্রকাশ মিশ্র বলেছেন, ৩১টির মধ্যে একটারও উপাচার্য নেই। রাজ্যপাল ১৩ জন প্রফেসরকে সামলাতে বলেছেন। তাঁরা অন্তর্বর্তী উপাচার্যও নন। আচার্য মন্ত্রীর হাত ধরে সমস্যার সমাধান করতে হবে।

অন্যদিকে, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে উপচার্য নিয়োগের দাবিকে সমর্থন করলেও, একজন শিক্ষাবিদ বা অরাজনৈতিক ব্যক্তিত্বকেই আচার্য হিসেবে নিয়োগের দাবি জানিয়েছে ১৪টি বিশ্ববিদ্যালয়ের সংগঠন। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের কথায়, 'অবিলম্বে উপাচার্য নিয়োগ করতে হবে। কিন্তু কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আচার্য নয়, শিক্ষাবিদকে আচার্য চাই।' 

বর্তমানে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় কার্যত অভিভাবকহীন। শিক্ষাবিদদের অনেকে একে উচ্চশিক্ষায় সঙ্কট বলেও মনে করছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget