এক্সপ্লোর

Gangasagar: গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতি থেকে সুন্দরবন মাস্টার প্ল্যান, মোদির কাছে দাবি পেশ মমতার

Mamata Banerjee: শুক্রবার জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে, প্রধানমন্ত্রী ও একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীর সামনে গঙ্গাসাগরকে জাতীয় তীর্থ অথবা জাতীয় মেলার তকমা দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী।

অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহ, কলকাতা: গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতি থেকে সুন্দরবন মাস্টার প্ল্যান - জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে, প্রধানমন্ত্রীর সামনে এই সমস্ত দাবিদাওয়া তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এমনটাই সূত্রের খবর। এদিনই আদি গঙ্গা পুনরুদ্ধারে আর্থিক বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 

কয়েকদিন পরই গঙ্গাসাগর মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে যান। এই প্রেক্ষাপটে, শুক্রবার জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে, প্রধানমন্ত্রী ও একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীর সামনে গঙ্গাসাগরকে জাতীয় তীর্থ অথবা জাতীয় মেলার তকমা দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, খিদিরপুরে INS সুভাষের অডিটোরিয়ামে শুরু হয় বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মাতৃবিয়োগের কারণে শুক্রবার কলকাতা সফর বাতিল হলেও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। 

আলোচনায় উঠে আসে সুন্দরবনের সঙ্কটের প্রসঙ্গ। আয়লা থেকে আমফান - ঝড়-ঝঞ্ঝার প্রথম ধাক্কাটা সহ্য করতে হয় সুন্দরবনকেই। ফি বছর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। সূত্রের খবর, এই সমস্য়ার সমাধানের লক্ষ্যে সুন্দরবন মাস্টারপ্ল্যানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলায় নদী ভাঙন একটা বড় সমস্যা। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদে নদী ভাঙনের সঙ্কটের সঙ্গে যুঝতে হয় বহু মানুষকে। এদিন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে সেই বিষয়টিও তোলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে তিনি প্রস্তাব দেন, উপকূলবর্তী এলাকাকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত নীতি আয়োগের। এদিন, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার আগে, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, আদি গঙ্গা পুনরুদ্ধার, জলপথে পর্যটনের প্রসার। আন্তর্জাতিক ক্রুজ পরিষেবার মতো প্রসঙ্গ।

এদিন ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নমামি গঙ্গে প্রকল্পে, ২৫টিরও বেশি নিখাশি প্রকল্প বাংলার জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। তার মধ্যে ১১টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে। ৭টি প্রকল্পের কাজ আজ শেষ হয়েছে। ১৫০০ কোটি চাকা ব্যয়ে ৫টি নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে।

আদি গঙ্গা পুনরুদ্ধারের জন্য ৬০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ১৩ জানুয়ারি কাশী থেকে বারাণসী পর্যন্ত একটা ক্রুজ আসবে বাংলাদেশ হয়ে। এটা বিশ্বের মধ্যে অভূতপূর্ব ক্রুজ পরিষেবা। বাংলার মানুষদেরও এটা উপভোগ করতে বলব। এদিন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক শুরুর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের ২ মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য, অভ্যাগতদের সম্মান জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget