এক্সপ্লোর

Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলায় হার্ট অ্যাটাক উত্তরপ্রদেশের বাসিন্দার, গ্রিনকরিডর করে আনা হল হাওড়া হাসপাতালে

Gangasagar Mela: অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয়।

সুনীত হালদার, হাওড়া: গঙ্গাসাগর মেলায় গিয়ে হার্ট অ্যাটাক হল এক উত্তরপ্রদেশের বাসিন্দার। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম- সুভাষ চন্দ্র, বয়স ৪৬ বছর। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। সেখান থেকেই গঙ্গাসাগরের মেলায় এসেছিলেন তিনি। তবে গতকাল অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয়। এরপর হাওড়া সিটি পুলিশ  গ্রিন করিডর করে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু। বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে আজও গঙ্গাসাগরে জনজোয়ার। পয়লা মাঘের সকালে চলছে পুণ্যস্নান। দূরত্ব বিধি উধাও। পুণ্যার্থীদের মুখে নেই মাস্ক। প্রশ্ন করতেই অজুহাত খাড়া করছেন তাঁরা। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকে অনবরত প্রচার করছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষণ নেই। পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়। 

তবে শুধু গঙ্গাসাগর নয়, কলকাতাতেও  একই চিত্র। করোনা বাড়লেও সংক্রান্তির পরের দিন গঙ্গার ঘাটগুলিতে পুণ্যার্থীদের ভিড়। চলছে পুণ্যস্নান। কোথাও দূরত্ব বিধি মেনে চলার বালাই নেই। পুণ্যার্থীদের অনেকেরই মুখে নেই মাস্ক। করোনাকালে উধাও স্বাস্থ্য বিধি। পুলিশের নজরদারি চোখে পড়েনি।

অন্যদিকে, কোভিডের ধাক্কায় (COVID-19) রোজগারপাতি বন্ধ হওয়ার জোগাড়। ব্যবসায়ীদের চাপে শেষ পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে হাওড়ার মঙ্গলা হাট  (Howrah Mangla Haat)। আগামী রবি, সোম এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বরে হাট বসতে চলেছে। সেই নিয়ে শুক্রবার হাওড়া পৌরসভার (Howrah Municipal Corporation) প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়ীদের দু’দফায় বৈঠক হয়। ব্যবসায়ীদের তরফে কোভিড বিধি মেনে তলার প্রতিশ্রুতি দেওয়া হলে, মঙ্গলা হাট খোলায় অনুমতি দেয় প্রশাসন। ব্যবসায়ীদের দাবি মেনেই হাট খোলায় অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুজয়বাবু।

নতুন বছরের শুরু থেকে লাগামছাড়া ভাবে বেড়ে চলে করোনা সংক্রমণ (Daily COVID Cases)। তাতে হাওড়া ময়দান সংলগ্ন মঙ্গলা হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েন এক লক্ষের বেশি ছোট-বড় ব্যবসায়ী এবং ১০ লক্ষের বেশি ক্রেতা। এর প্রতিবাদে দফায় দফায় কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। সপ্তাহে তিন দিন হাট খোলা রাখার দাবি জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget