এক্সপ্লোর

Taslima Nasrin : 'প্রত্যাবর্তন হোক' তসলিমাকে কলকাতায় ফেরাতে রাজ্যসভায় সরব শমীক ভট্টাচার্য

এবার নিজ দেশ থেকে ‘বিতাড়িত’ সাহিত্যিককে কলকাতা শহরে ফিরিয়ে আনার আর্জি জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ।


নয়াদিল্লি:  এবার তসলিমা নাসরিনের হয়ে সংসদে কথা বলল বিজেপি। বাংলাদেশের সাহিত্যিক তসলিমা বহু বছর আগেই নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তারপর থেকে তাঁর ঠিকানা ভারত। হালফিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের ক্ষুরধার সমালোচনা করেন তসলিমা। এবার নিজ দেশ থেকে ‘বিতাড়িত’ সাহিত্যিককে কলকাতা শহরে ফিরিয়ে আনার আর্জি জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ।

সোমবার রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য সকলকে মনে করিয়ে দেন বাংলা ভাষায় তসলিমার অবদান কতটা। তিনি বলেন, তসলিমার কাছে কলকাতা শহর নিজের শহর, ভালবাসার শহর, প্রাণের শহর। তাই তাঁকে ফেরানো হোক কলকাতায়, দাবি করেন শমীক। তিনি বলেন, 'তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক' 

শমীক বলেন, বাংলাদেশে সংখ্যালঘু-নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়। তারপর কলকাতায় আশ্রয় নেন তিনি। কিন্তু, পরে পরিস্থিতির চাপে তাঁকে কলকাতা থেকেও 'বিতাড়িত' করা হয় । শমীকের অভিযোগ, 'তসলিমাকে কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে'।

সোমবার রাজ্যসভার জিরো আওয়ারে সাহিত্যিককে কলকাতায় ফেরানোর দাবি করেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।  

ইসলামিক মৌলবাদীদের বরাবর শানিত ভাষায় আক্রমণ করে এসেছেন তসলিমা। ধর্মীয় মৌলবাদ, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের নিপীড়ন নিয়ে বরাবরই ক্ষুরধার তসলিমার কলম। এই লেখার জন্যই তিনি বাংলাদেশে ইসলামিক মৌলবাদীদের চোখের বালি হয়ে ওঠেন।  ‘দ্বিখণ্ডিত’ উপন্যাস নিয়ে বিতর্কের জেরে একসময় জন্মস্থান, ভিটে-মাটি ছেড়ে আসতে  হয়েছিল লেখিকা তসলিমা নাসরিনকে। সেটা ছিল শেখ হাসিনার শাসনকাল। কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় বামপন্থী শাসনে থাকা বঙ্গেও জায়গা হয়নি তাঁর। ১৮ বছর আগে কলকাতাও ছাড়তে হয় তাঁকে। তারপর থেকে কখনও তিনি দিল্লিতে থেকেছেন, কখনও বিদেশে। এবার তাঁকে কলকাতায় ফেরানোর আর্জি জানালেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। 

গত অগাস্টে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন,' ইসলামিদের খুশি করতে ১৯৯৯ সালে আমায় দেশ থেকে বার করে দিয়েছিলেন শেখ হাসিনা। মায়ের মৃত্যুশয্যাতেও তাঁর পাশে থাকতে পারিনি। আমায় আর কখনও দেশে ঢুকতে দেওয়া হয়নি। আজ সেই ইসলামিরাই ছাত্র আন্দোলনের মধ্যে মিশে গিয়ে, হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করল।' 

যদিও ইউনূসের তত্ত্বাবধানে বাংলাদেশে যা ঘটে চলেছে, তা নিয়েও সরব হয়েছেন তিনি। হাল আমলে বাংলাদেশের একটি বই মেলায় একটি স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget