এক্সপ্লোর

Antarctica Scientists Seek Help: আন্টার্কটিকায় প্রাণনাশের আশঙ্কা বিজ্ঞানীদের, বাঁচতে চেয়ে সরকারের কাছে আবেদন, সহকর্মীর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন

Antarctica Research Team: Sunday Times এই  খবর সামনে এনেছে। তারা জানিয়েছে, আন্টার্কটিকার বরফের যে দেওয়াল রয়েছে, তার থেকে ১৭০ কিলোমিটার দূরত্ব দক্ষিণ আফ্রিকার গবেষণাকেন্দ্রের।

নয়াদিল্লি: পৃথিবীর একেবারে শেষ প্রান্ত। সেই আন্টার্কটিকাতেও হিংসা ছড়াল এবার। সাধারণ মানুষ নন, সেখানে প্রাণনাশের আশঙ্কা করছেন খোদ বিজ্ঞানীরা। সাহায্য চেয়ে কাতর আবেদন জানালেন তাঁরা। অভিযোগের তির বিজ্ঞানীদের ১০ জনের টিমের মধ্যে একজনের বিরুদ্ধে। তিনি মানসিক ভাবে অস্থির এবং আগ্রাসী হয়ে উঠেছেন বলে অভিযোগ। সরকারি হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন বাকিরা। (Antarctica Scientists Seek Help)

Sunday Times এই  খবর সামনে এনেছে। তারা জানিয়েছে, আন্টার্কটিকার বরফের যে দেওয়াল রয়েছে, তার থেকে ১৭০ কিলোমিটার দূরত্ব দক্ষিণ আফ্রিকার গবেষণাকেন্দ্রের। সহজে সেখানে পৌঁছনোও সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে সেখানেই প্রাণনাশের আশঙ্কায় দিন গুনছেন বিজ্ঞানীরা। তীব্র ঠান্ডায় একে জমে যাওয়ার অবস্থা। সেই অবস্থাতেই প্রাণ হাতে করে থাকতে হচ্ছে। (Antarctica Research Team)

আন্টার্কটিকায় দক্ষিণ আফ্রিকার যে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন, তাঁরা নিজেদেরই এক সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শারীরিক ভাবে আঘাত হানার পাশাপাশি, অভিযুক্ত বিজ্ঞানী বাকিদের খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। অবিলম্বে দক্ষিণ আফ্রিকার সরকারকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে বলা হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রী ডিয়ন জর্জ অভিযোগ পাওয়ার কথা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আন্টার্কটিকার গবেষণাকেন্দ্রে মারামারির ঘটনা ঘটেছে। অভিযুক্ত বিজ্ঞানী যদিও ক্ষমা চেয়ে নিয়েছেন। অনুশোচনায় ভুগছেন তিনি। মানসিক চিকিৎসা চলছে ওঁর। কী নিয়ে ঝামেলা এতদূর গড়াল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণ আফ্রিকার সরকার সূত্রে খবর, তীব্র ঠান্ডায় এক একজনের উপর এক একরকম কাজের দায়িত্ব বর্তায়। সেই কাজ বণ্টন নিয়েই ঝামেলা বাধে। 

দক্ষিণ আফ্রিকার ওই গবেষণাকেন্দ্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা হয়। তীব্র ঠান্ডায় দিনর পর দিন সেখানে থেকে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান বিজ্ঞানীরা। এই মুহূর্তে যাঁরা রয়েছেন সেখানে, এবছর ডিসেম্বর পর্যন্ত তাঁদের সেখানে থাকতেই হবে। তার পর SA Agulhas 2 জাহাজে চেপে বরফের সাম্রাজ্য থেকে নিষ্কৃতী মিলবে। এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করায় উদ্বেগ ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বন, মৎস্য এবং পরিবেশ মন্ত্রক তদন্ত শুরু করেছে। 

১৯৫৯ সালে আন্টার্কটিকায় নিজেদের গবেষণাকেন্দ্র গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি, Marion Island এবং Gough Island-এও গবেষণাকেন্দ্র রয়েছে তাদের। তেব আন্টার্কটিকার গবেষণাকেন্দ্রে হিংসার ঘটনা এই প্রথম নয়। ২০১৭ সালে Marion Island-এর একটি গবেষণাকেন্দ্রে এক বিজ্ঞানী সহকর্মীকে আক্রমণ করেন। তরুণী সহকর্মী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুড়ুল দিয়ে ল্যাপটপে আঘাত করেন। 

এর আগে আন্টার্কটিকায় গবেষণা কের আসে গ্যাব্রিয়েল ওয়াকার  BBC-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, প্রতিকূল পরিবেশে কাজ করার কিছু ঝুঁকি রয়েছে। প্রত্যেকে প্রত্যেকের খুঁটিনাটি কাজের দিকে নজর রাখেন। কখনও কখনও পরস্পরের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যায়। কেউ কাউকে সহ্য করতে পারেন না। কারণ আর কিছু করার নেই সেখানে। অপছন্দের মানুষের সঙ্গে যদি ২৪ ঘণ্টা সেভাবে কাটাতে হয়, তাতে সমস্যা হয়। 

তবে আন্টার্কটিকায় দক্ষিণ আফ্রিকার একটি জাহাজ রয়েছে, যেটি বরফ কেটে এগিয়ে যেতে পারে। পাশাপাশি একটি বিমানও রয়েছে জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা যায়। তবে উদ্ধারকার্য তখনই চালানো হয়, সে সময় পরিবেশ প্রাণধারণের জন্য কষ্টকর হয়ে ওঠে, তাপমাত্রা একেবারে নেমে যায় এবং তুষারঝড়ের দাপট তীব্র হয়ে ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget