এক্সপ্লোর

Sambhal News: সম্ভলে খোঁড়াখুড়ি করতেই চক্ষুচড়কগাছ! মাটি কোপাতেই বেরিয়ে এল....

Sambhal Updates: শনিবার সাইটে খনন কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিলারির রাজার মাতামহের আমলে সোপানটি নির্মিত হয়েছিল। 

কলকাতা: সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকেই অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল এই এলাকায়। যদিও এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রিপোর্ট অনুযায়ী, অভিযানের সময় মন্দিরে আচমকাই একটি হনুমান মূর্তি ও শিবলিঙ্গ দেখতে পায় কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, ১৯৭৮ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায় বাস্তুচ্যুত হয়ে পড়ে সেই এলাকা থেকে। এরপর শুরু হয় খননকাজ। 

সেই কাজ করতে গিয়েই চক্ষু চড়কগাছ। আনুমানিক ১২৫ থেকে ১৫০ বছর পুরনো এবং ৪০০ বর্গ মিটার এলাকা জুড়ে একটি কূপ পাওয়া গিয়েছে। এখানে চান্দৌসির লক্ষ্মণ গঞ্জ এলাকায় খননের সময় খুঁজে পাওয়া গেছে। চন্দৌসি নগর পালিকার আধিকারিক কৃষ্ণ কুমার সোনকার বলেন, শনিবার সাইটে খনন কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিলারির রাজার মাতামহের আমলে সোপানটি নির্মিত হয়েছিল।         

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন এই জমির নিচে আগে কোনও পুকুর ছিল। সেই জলকে ধরে রাখতে কূপ তৈরি করা হয়েছিল। কূপের উপরের তলা ইট দিয়ে তৈরি, আর দ্বিতীয় ও তৃতীয় তলা মার্বেল দিয়ে তৈরি। তিনি বলেন, কাঠামোটিতে চারটি কক্ষ এবং একটি কূপ রয়েছে। কাঠামোর ক্ষতি এড়াতে সতর্কতার সঙ্গে খননকাজ করা হচ্ছে।                                                     

খনন কাজটি ৪৬ বছর বন্ধ থাকার পর ১৩ ডিসেম্বর সম্বলের ভস্ম শঙ্কর মন্দির পুনরায় খোলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা দখল অভিযানের সময় কাঠামোটি আবিষ্কার করেছে। মন্দিরের কূপের ভেতরে দুটি ক্ষতিগ্রস্ত মূর্তি পাওয়া গেছে বলে আধিকারিকরা জানিয়েছেন।                                              

আরও পড়ুন, বিমান যাত্রীদের জন্য বিরাট সুখবর! কলকাতা এয়ারপোর্টে জলের দরে বিকোবে এই খাবার-পানীয়!

মন্দিরে শিবলিঙ্গেও ভক্তদের ফুল, জল চড়াতে দেখা গেল। উল্লেখ্য, শাহি জামা মসজিদ সংলগ্ন এলাকায় জবরদখল এবং বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান চলছিল গত ১৪ ডিসেম্বর। সেই সময় এই মন্দিরের দরজা পুনরায় খুলে দেওয়া হয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget