এক্সপ্লোর

SSC Scam: আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই

Partha Chatterjee: সূত্রের খবর, গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। যার জেরে আরও বিপাকে শ্বশুরমশাই। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেন কল্যাণময় ভট্টাচার্য।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুরমশাই গ্রেফতার হওয়ার পর, নাম জড়িয়েছিল তাঁরও।লনাম রয়েছে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, 'রাজসাক্ষী' হলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তে ED-র র‍েডারে আসে তাঁর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া, বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য।

ED-র চার্জশিটে দাবি করা হয়, প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। এই মামলায় আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাওয়ার কথা জানিয়েছিলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। শেষ পর্যন্ত তাই হলেন তিনি। কল্য়াণময় চট্টোপাধ্য়ায় রাজসাক্ষী হওয়ায় কি পার্থ চট্টোপাধ্য়ায় আরও বিপাকে পড়বেন? লেনদেন সংক্রান্ত বহু রহস্য় উন্মোচিত হবে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাইয়ের হাত ধরে? পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন পেয়ে জেল থেকে বেরোনোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে?

ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়, কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। তিনি ব্যক্তিগত ও স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রায়ের কপিতে লেখা আছে, আদালতের ক্ষমা পাওয়া এবং রাজসাক্ষী হওয়ার বিষয় সংক্রান্ত শর্তগুলি আগেই কল্যাণময়কে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রাজসাক্ষী হিসেবে আদালত তাঁকে যদি ক্ষমাও করে, তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। তিনি জানিয়েছেন যে, শর্তাধীন ক্ষমা পেতে প্রস্তুত এবং তিনি মামলা সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে তৈরি। ম্যাজিস্ট্রেটের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের গোপন জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী গত শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেন কল্যাণময় ভট্টাচার্য।        

আরও পড়ুন: TMC Poster Controversy:"হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?'' রাজ্যজুড়ে পোস্টার তৃণমূলের IT সেলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget