এক্সপ্লোর

Gangasagar Mela 2022 : RTPCR নিয়ে নেই কড়াকড়ি, ভ্যাকসিনের ডাবল ডোজ হলেই বাসে, কাকদ্বীপে উধাও দূরত্ববিধি

Gangasagar Mela 2022 : অসচেতনতার ছবিও নজরে আসছে অহরহ। কারও মাস্ক ঝুলছে থুতনিতে, কারও আবার পকেটেই।

সঞ্চয়ন মিত্র, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ধীরে ধীরে গঙ্গাসাগরে (Ganga Sagar Mela 2022 ) পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। সাগরগামী ভক্তদের বাবুঘাটে (Babughat) ভিড় চোখে পড়ার মতো। এখান থেকেই ছাড়ছে সাগরমুখী বাস। কিন্তু মানা হচ্ছে কি হাইকোর্টের বেঁধে দেওয়া ডাবল ডোজ ও RTPCR- র বিধি ? 

বাবুঘাটে দেখা গেল, টিকিট কাউন্টারে ডাবল ডোজ ভ্যাকসিনের (Double Dose Vaccine) সার্টিফিকেট দেখালে তবেই মিলছে বাসের টিকিট। মাস্ক পরা বাধ্যতামূলক। কাউকে বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। তাবলে সকলের মুখেই যে মাস্ক রয়েছে এমন নয়। অসচেতনতার ছবিও নজরে আসছে অহরহ। কারও মাস্ক ঝুলছে থুতনিতে, কারও আবার পকেটেই। তবে সকলেই বলছেন, তাঁদের কাছে ডাবল ডোজ ভ্যাকসিনেশনের নথি আছে। তা দেখেই উঠতে দেওয়া হচ্ছে বাসে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী ডাবল ডোজ ভ্যাকসিনেশনের পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে করানো আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট থাকা নিশ্চিত করতে হবে। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হলেই বাসে উঠতে পারার কথা।  পাশাপাশি, বাবুঘাটে করোনা পরীক্ষা করা হচ্ছে পুণ্যার্থীদের। কিন্তু সাগর-গামীদের আরটিপিসিআর-এর (RTPCR) কথা জিগ্যেস করলে অনেক সময়ই মিলছে না উত্তর। 

আরও পড়ুন :

আগুন পোহাতে গিয়ে ঝলসে গেলেন মহিলা, এয়ারলিফট করে হাওড়ায় এনে চিকিৎসা

অন্যদিকে, কাকদ্বীপের (Kakdwip) লট এইট থেকে শুরু হয়েছে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। হারউড পয়েন্টে থিকথিকে ভিড়। বাস থেকে নেমে ভেসেলে উঠছেন পুণ্যার্থীরা। বিনা মাস্কে থাকলে সতর্ক করা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট। তবে ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি। প্রায় একে অন্যের গা-ঘেসে দাঁড়িয়ে অপেক্ষমান। কেথায় দূরত্ববিধি , কোথায় আরটিপিসিআর রিপোর্ট। 

পরিস্থিতি পরিদর্শনে মেলায় উপস্থিত মন্ত্রী শশী পাঁজা। বৃহস্পতিবার সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে। লকগেট তৈরি করে মন্দির চত্বরে প্রতিবারে ৫০ জন করে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মন্দিরের ভিতরে সাধু-সন্ন্যাসীদের অনেকের মুখেই নেই মাস্ক।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget