এক্সপ্লোর

Garfa Murder: সঙ্গীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি? ফ্ল্যাট থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

স্থানীয়রা জানিয়েছেন এই ফ্ল্যাটে নিয়মিত আসা যাওয়া ছিল তাঁর সঙ্গী বেলেঘাটার বাসিন্দা বছর ৪৫-এর শান্তি সিংহের।

কলকাতা: গরফার (Garfa) শরৎ বোস কলোনি এলাকায় মহিলার মৃতদেহ উদ্ধারে চঞ্চল্য। তাঁকে খুন করে তাঁর সঙ্গী আত্মঘাতী (Suicide) হয়েছেন বলে দাবি স্থানীয়দের। বছর পাঁচেক আগে এলাকায় একটি ফ্ল্যাট কেনেন বছর ৬৫-র গোবরধন শেঠ। স্থানীয়রা জানিয়েছেন এই ফ্ল্যাটে নিয়মিত আসা যাওয়া ছিল তাঁর সঙ্গী বেলেঘাটার (Beleghata) বাসিন্দা বছর ৪৫-এর শান্তি সিংহের। বুধবার গোবরধন শান্তির আত্মীয়দের ফোন করে দাবি করেন তিনি মহিলাকে শ্বাসরোধ করে খুন করেছেন।

এর কিছুক্ষণের মধ্যেই ট্রেন লাইন থেকে উদ্ধার হয় গোবরধনের মৃতদেহ (Deadbody)। সঙ্গীকে খুন করে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি স্থানীয়দের। মৃত মহিলার আত্মীয়রা ফোন পেয়ে গরফার ফ্ল্যাটে এসে মৃতদেহ দেখতে পান। গরফা থানায় খবর দেওয়া হলে পুলিশে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই দুজনের মধ্যে অশান্তি চলছিল। সম্পর্কের টানাপোড়েন নাকি সম্পত্তিগত বিবাদে জেরে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

বাড়িতে খুন দম্পতি: ৭৩-এ হরিশ মুখার্জি রোড। ব্যবসায়ী অশোক শা ও রস্মিতা শা-র বাড়ি। গতকাল এই বাড়িতেই খুন হন গুজরাতি দম্পতি। লন্ডভন্ড ঘর। অবিন্যস্ত বিছানা। ঘরের মেঝেয় চাপ চাপ রক্তের দাগ। ঘটনাস্থলে মিলেছে গুলির খোল। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাস্তার ধারে ঘর বলে বাড়ির দরজা সবসময় বন্ধ রাখতেন ব্যবসায়ী দম্পতি। তবে কি পরিচিত কাউকে দেখেই দরজা খুলে দিয়েছিলেন? সেই সুযোগেই বিনা বাধায় ভিতরে ঢুকে পড়ে আততায়ী? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। লুঠের উদ্দেশ্যেই জোড়া খুন নাকি খুনের পিছনে পরিচিত কারও হাত? তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।

আত্মঘাতী হন CISF জওয়ান: সম্প্রতি মুর্শিদাবাদের ফরাক্কার NTPC-তে ডিউটিতে থাকাকালীন সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন CISF জওয়ান। দাবি পুলিশের। মৃত CISF জওয়ানের নাম রামকুমার সিং। বাড়ি বিহারের বেগুসরাইয়ের বারাউনিতে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে ফরাক্কার NTPC-র ২ নম্বর গেটে ডিউটি করছিলেন ওই CISF জওয়ান। আচমকাই সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন বলে পুলিশের দাবি। কারণ খতিয়ে দেখা হচ্ছে। CISF-এর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget