এক্সপ্লোর

Bangla Pokkho: গ্রেফতার 'বাংলা পক্ষ'র গর্গ চট্টোপাধ্যায়, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

Garga Chatterjee Arrested: গ্রেফতার 'বাংলা পক্ষ'র গর্গ চট্টোপাধ্যায়। গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল।

কলকাতা: গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ। 
ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। আগামী কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। (Garga Chatterjee Arrested)

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। গর্গর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করলে বলেন, "ডিও নর্থ অভিযোগ করেছিলেন যে নির্বাচনের সময় EVM বিকৃতি নিয়ে পোস্ট করেছিলেন। EVM বিকৃতি হচ্ছে বলে জানিয়েছিলেন। ওঁর পোস্ট ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে ভুল ধারণা তৈরি হয়, বিভ্রান্তি ছড়ায়। রাজনৈতিক দলকে আহ্বান জানান আন্দোলন করতে। সেই নিয়ে চারিদিকে গুজব ছড়ায়। এর বিরুদ্ধে ডিও মামলা করেছিলেন। সেই মতো মামলা হয়েছিল। নোটিস দিয়ে দু'বার ডাকা হয়। ওঁকে দু'বারই আসেননি। তার পরই গ্রেফতার করা হয়।" (Bangla Pokkho)

কলকাতা থেকেই গ্রেফতার করা হয়েছে গর্গকে। গর্গর বিরুদ্ধে আরও একটি মামলা ছিল। সেই নিয়ে প্রশ্ন করলে কমিশনার বলেন, "পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা ছিল। বার বার ওঁর তরফে পোস্ট আসছিল, যেখানে বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে নানা কথা বলছিলেন। এতে ভেদাভেদ তৈরি হচ্ছিল। ওই মামলাতেও ওঁকে অ্যাটাচ করা হবে।" মামলা হয়েছিল ময়দান থানায়। এর পর সাইবার শাখা থেকে নোটিস পাঠানো হয়।

এবারের বিধানসভা নির্বাচনে EVM নিয়ে প্রশ্ন তুলেছিলেন গর্গ। রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, 'ভোটগণনার সময় EVM খারাপ হচ্ছে কেন', প্রশ্ন তুলেছিলেন তিনি। "বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু পরিকল্পনা রয়েছে" বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। ভোট দিয়ে বেরনোর আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন গর্গ। তবে তাঁর কোন মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়, তা জানা যায়নি এখনও পর্যন্ত। 

নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রায় অনুমতি না দেওয়ার অভিযোগ তোলে 'বাংলা পক্ষ'। তাদের দাবি ছিল, পয়লা বৈশাখে শোভাযাত্রা বের করতে চেয়েছিল তারা। কিন্তু তাদের অনুমতি দেয়নি কমিশন। অনুমতি না দিয়ে কমিশন 'বাঙালির গৌরব এবং সংস্কৃতির' উপর আঘাত হেনেছে বলেও দাবি করে তারা। যদিও কমিশন জানায়, আদর্শ আচরণ বিধি কার্যকর থাকায় অনুমতি দেওয়া হয়নি। 

আরও পড়ুন: ‘তিনবারের মুখ্যমন্ত্রী, যেন অসম্মান না হয়’, মমতাকে নিয়ে কড়া নির্দেশ শুভেন্দুর, তৃণমূলনেত্রীর নিরাপত্তা নিয়ে বললেন…

বাঙালি অস্মিতাকে সামনে রেখে তৈরি 'বাংলা পক্ষ'র প্রধান গর্গ। পশ্চিমবঙ্গের বাঙালিদের অধিকার রক্ষা, বাঙালি সংস্কৃতির প্রসার নিয়েই মূলত কাজ করে ওই সংস্থা। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর সংস্থাটির যাত্রা শুরু হয়। মূলত হিন্দি ভাষা ও হিন্দি বলয়ের সাংস্কৃতিক আধিপত্যের বিরোধিতা করে তারা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার, চাকরিতে বাঙালি যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছিল তারা। 

আরও পড়ুন: চন্দ্রনাথ রথ খুনে এবার তদন্তে CBI, রাজ ও ভিকিকে ‘সুপারি’ দিল কে?

পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাতেও বাংলা ভাষার উপর জোর দেওয়ার কথা বলে 'বাংলা পক্ষ'। পশ্চিমবঙ্গের বোর্ড নির্বিশেষে সমস্ত স্কুলে আবশ্যিক হিসেবে বাংলা ভাষাকে রাখতে হবে বলে দাবি তোলে কারা। সেই মতো শিক্ষা দফতরে ডেপুটেশনও জমা দেওয়া হয়। 'হিন্দি আগ্রাসনে'র বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরেছেন গর্ব। যদিও তাঁর এই অবস্থানের বিরোধিতাও করেছেন অনেকে। তিনি তৃণমূলের ঘনিষ্ঠ বলেও ওঠে অভিযোগ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সোশ্য়াল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget