এক্সপ্লোর

Gariahat Flyover Close: আগামীকাল থেকে বন্ধ গড়িয়াহাট উড়ালপুল, কোন পথে চলবে বাস?

আগামীকাল রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার বন্ধ হতে চলেছে গড়িয়াহাট উড়ালপুল (Gariahat Flyover Close)। আগামীকাল রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন (Hooghly River Bridge Commission)। উড়ালপুল বন্ধ (Flyover Close) থাকায় বাস, মিনিবাসের রুট পরিবর্তন করা হয়েছে।

কোন পথে চলবে বাস? 

  • উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলি গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে শরৎ বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে যাতায়াত করবে। 
  • গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড রোড, রাসবিহারী অ্যাভিনিউ, বিজন সেতু হয়ে যাতায়াত করবে মিনিবাস।
  • ৮০ বি, ২৩৪, ৩৭ এ, ১৩ সি/১, এসি ৫ বাস দেশপ্রিয় পার্ক থেকে ডানদিকে ঘুরে শরৎ বোস রোড ধরবে। 

যানজটের আশঙ্কা: গড়িয়াহাট উড়ালপুল কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল। প্রতিদিন হাজার হাজার গাড়ি ও বাস এই উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করে। ফলে চারদিন এই উড়ালপুল বন্ধ থাকলে যানজটের আশঙ্কা প্রবল। পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়েছে, গড়িয়াহাট উড়ালপুল বন্ধ থাকার সময় গাড়ি, বাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর ও দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলিকে এই সময় উড়ালপুলে উঠতে দেওয়া হবে না। এর পরিবর্তে গড়িয়াহাট রোড দিয়ে যাতায়াত করবে গাড়িগুলি।

সম্প্রতি হুগলি রিভার ব্রিজ কমিশন ও কলকাতা পুলিশের বৈঠকে কলকাতার পাঁচটি উড়ালপুল বন্ধ রেখে ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্ক স্ট্রিট উড়ালপুল দিয়ে শুরু হয় সেই কাজ। এরপর পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে গড়িয়াহাট, এজেসি বোস, চিৎপুর লকগেট ও দমদম-নাগেরবাজার উড়ালপুলের। এর মধ্যে অতিরিক্ত ব্যস্ততার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে ৮ ঘণ্টায় কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়। এরপর ধাপে ধাপে তাদের অধীনে থাকা আরও চারটি উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন।

আরও পড়ুন: Rampurhat Fire: 'কাক কাকের মাংস খায়?' বগটুইয়ের ঘটনায় সেলিমের নিশানায় পুলিশ-প্রশাসন

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget