এক্সপ্লোর

Gariahat flyover: ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য চারদিন বন্ধ গড়িয়াহাট উড়ালপুল

Gariahat flyover: শুক্রবার, ২৫ মার্চ রাত ১০টা থেকে মঙ্গলবার, ২৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। চারদিন এই উড়ালপুল বন্ধ থাকলে যানজটের আশঙ্কা প্রবল।

কলকাতা: ভারবহন ক্ষমতা পরীক্ষা করার জন্য শুক্রবার, ২৫ মার্চ রাত ১০টা থেকে মঙ্গলবার, ২৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল (Gariahat Flyover)। হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC) গড়িয়াহাট উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করবে। সেই কারণেই শুক্ররাত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে এই উড়ালপুল।

গড়িয়াহাট উড়ালপুুল বন্ধ থাকলে যানজটের আশঙ্কা

গড়িয়াহাট উড়ালপুল কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল। প্রতিদিন হাজার হাজার গাড়ি ও বাস এই উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করে। ফলে চারদিন এই উড়ালপুল বন্ধ থাকলে যানজটের আশঙ্কা প্রবল। পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়েছে, গড়িয়াহাট উড়ালপুল বন্ধ থাকার সময় গাড়ি, বাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর ও দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলিকে এই সময় উড়ালপুলে উঠতে দেওয়া হবে না। এর পরিবর্তে গড়িয়াহাট রোড দিয়ে যাতায়াত করবে গাড়িগুলি।

ঘুরিয়ে দেওয়া হবে বাস

গড়িয়াহাট উড়ালপুল বন্ধ থাকার সময় বিভিন্ন রুটের বাসকেও অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ট্র্যাফিক পুলিশ। ৮০ বি, ২৩৪, ৩৭ এ, ১৩ সি/১, এসি ৫ বাস দেশপ্রিয় পার্ক থেকে ডানদিকে ঘুরে শরৎ বোস রোড ধরবে। এরপর সাদার্ন অ্যাভিনিউ ধরে গোলপার্ক ধরে চলে যাবে এই বাসগুলি। ফেরার সময়ও একই পথ ধরবে এই রুটের বাসগুলি।

কসবার দিকে যাওয়া এবং কসবা থেকে আসা মিনিবাস, একডালিয়ার মিনিবাস সুইনহো স্ট্রিট-কর্নফিল্ড রোড, রাসবিহারী অ্যাভিনিউ, বিজন সেতু হয়ে যাতায়াত করবে।

যানজট এড়ানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা পুলিশের সঙ্গে এইচআরবিসি-র বৈঠক

সম্প্রতি হুগলি রিভার ব্রিজ কমিশন ও কলকাতা পুলিশের বৈঠকে কলকাতার পাঁচটি উড়ালপুল বন্ধ রেখে ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্ক স্ট্রিট উড়ালপুল দিয়ে শুরু হয় সেই কাজ। এরপর পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে গড়িয়াহাট, এজেসি বোস, চিৎপুর লকগেট ও দমদম-নাগেরবাজার উড়ালপুলের। এর মধ্যে অতিরিক্ত ব্যস্ততার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে ৮ ঘণ্টায় কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়। এরপর ধাপে ধাপে তাদের অধীনে থাকা আরও চারটি উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন।

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget