এক্সপ্লোর

West Burdwan: বিষ্ণুপুরে মাছের জালে বিশাল পাইথন

West Burdwan: ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। ওই সাপটিকে উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: মাছের জালে আটকে গেল বিশালাকার পাইথন। উদ্ধার করল স্থানীয়রা। তাঁরা সবাই মিলে পাইথনটিকে তুলে দিল বন দফতরের হাতে। চাঞ্চল্য কাঁকসার বিষ্ণুপুরে। সোমবার দুপুরে কাঁকসার বিষ্ণুপুরের টুমনি নদীর বাঁধে একটি ৬ ফুটের অজগর নষ্ট জালের মধ্যে আঁটকে আছে দেখতে পাই স্থানীয়রা। সেই সাপটিকে সেই জাল থেকে বের করে স্থানীয়রাই। খবর দেওয়া হয় স্থানীয় শিবপুর বিট অফিসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। ওই সাপটিকে উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা।

কিছুদিন আগেই একটি খবর প্রকাশ্যে এসেছিল। স্কুলবাস থেকে উদ্ধার হয়েছিল বিশাল আকারের একটি পাইথন। উত্তরপ্রদেশের রায়বরেলীতে ঘটেছে এই কাণ্ড। একটি স্কুলবাসে সিটের তলায় লুকিয়ে ছিল ওই পাইথনটি। জানা গিয়েছে, বাসটি একটি স্ট্যান্ডে দাঁড় করানো ছিল। কোনওভাবে সেই সময়েই পাথনটি ঢুকে পড়েছিল বাসের ভিতর। তারপর লুকিয়ে পড়েছিল সিটের তলায়। স্কুলবাসে এমন কাণ্ড ঘটায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সার্কেল অফিসার (Circle Officer City) এবং ম্যাজিস্ট্রেট। তাঁরাই খবর দেন বনবিভাগে। তারপর সেখান থেকে নির্দিষ্ট দলের লোকেরা এসে উদ্ধার করেন পাইথনটিকে। বনবিভাগের কর্মীরা পাইথনটিকে যেভাবে উদ্ধার করেছেন তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বনবিভাগের কর্মীরা স্কুলবাসের সিটের তলা থেকে পাইথনটিকে বের করে আনছেন। 

ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। বনবিভাগের আধিকারিকদের মতে এই পাইথনের ওজন প্রায় ৮০ কিলোগ্রামের কাছাকাছি। লম্বায় এই পাইথন প্রায় সাড়ে ১১ ফুট বলে জানিয়েছেন তাঁরা। বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, নিরাপদেই পাইথনটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারপর পাইথনটিকে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে (forest of Dalmau)। রবিবার এই ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। কারণ যদি পাইথনটি বাসের মধ্যে লুকিয়ে থাকাকালীন পড়ুয়ারাও ওই বাসে থাকত তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত। তবে এ যাত্রায় স্কুল বন্ধ থাকার অঘটন ঘটেনি। শোনা যাচ্ছে, বাসের চালকের গ্রামেই কোনও একটি জায়গায় দাঁড় করানো ছিল বাসটি। আর বাসের আশপাশেই চড়ে বেড়াচ্ছিল কিছু ছাগল। অনুমান, তাদের দেখেই শিকারের আকর্ষণে বাসের মধ্যে লুকিয়েছিল পাইথনটি। স্থানীয়রাই প্রথমে তার উপস্থিতি টের পান। তাদের চিৎকারেই লোক জড়ো হয় এলাকায়। এরপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে বনবিভাগের আধিকারিকরা এসে উদ্ধার করেন পাইথনটিকে। স্বভাবতই এই সুবিশাল পাইথনটিকে দেখে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। তবে বনকর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়ার ফলে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget