এক্সপ্লোর

Abhishek Banerjee: '..ত্রুটি কী ? তাঁরা পশ্চিমবঙ্গের', BJP শাসিত রাজ্যে বাঙালি শ্রমিক 'খুনে' আক্রমণ অভিষেকের

Abhihek On Goa Bengal Migrant Murder: গোয়ায় কাজ করতে যাওয়া টাকির পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, মুখ খুললেন অভিষেক

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গোয়ায় কাজ করতে যাওয়া টাকির পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। মৃতের পরিবারের অভিযোগ, বাংলা বলায় পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। পরপর বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনাকে হাতিয়ার করে ফের একবার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই আবহেই আবার বিহারের মধুবনীতে বাংলাদেশি সন্দেহে ভারতীয় যুবককে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন, এসআইআরের নামে হেনস্থার অভিযোগে সরব অভিষেক

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ থেকে যাঁরা যাচ্ছে, তাঁদের ওপর অত্য়াচার করা হচ্ছে। গত ৮ মাসে এরকম ১২০০-১৪০০ ঘটনা আমাদের কাছে এসেছে। কারও বাড়ি মেদিনীপুরে, কারও কোচবিহারে। কারও জলপাইগুড়িতে। কারও দিনাজপুরে। কারও মালদায়। কারও মুর্শিদাবাদে। তাঁদের ত্রুটি কী? তাঁরা পশ্চিমবঙ্গের। 

রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, অভিষেক এইসব বাংলা বাঙালির অত্যাচার বলে বাজার গরম করতে চাইছে, এসব বলে লাভ হবে না। পুলিশ সূত্রে খবর, গোয়ার ভাস্কো থানা এলাকায় দেবানন্দ সানা নামে ওই পরিযায়ী শ্রমিক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। সেই সময় এলাকার লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। আদালতে তোলার পর অসুস্থ হয়ে পড়েন টাকির বাসিন্দা। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পরিযায়ী শ্রমিকের দিদি রুমা সানা বলেন, কী এমন দোষ করল যে পুরোপুরি মেরে ফেলল ? ভিনরাজ্যে কাজে গিয়ে ঘরে ফেরা হল না পশ্চিমবঙ্গের আরও এক পরিযায়ী শ্রমিকের! গোয়ায় কাজে গিয়ে, বসিরহাটের বাসিন্দা দেবানন্দ সানার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃত যুবকের পরিবারের অভিযোগ, বিজেপি শাসিত গোয়ায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে দেবানন্দকে। মৃত পরিযায়ী শ্রমিকের মা  কমলা সানা, বাঙালি বলে মেরেছে নিয়ে। অত্যাচার না করলে ভাল ছেলে তো মরে না! উনি (মুখ্যমন্ত্রী) যেন ব্যবস্থা নেন। 
 
পরিবার সূত্রে খবর, বছর খানেক আগে গোয়ায় রাজমিস্ত্রির কাজ করতে যান বসিরহাটের টাকির বাসিন্দা দেবানন্দ সানা। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা হয় ওই পরিযায়ী শ্রমিককে। মৃতের পরিবারের অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে গোয়া পুলিশ গ্রেফতার করে আক্রান্ত দেবানন্দ সানাকেই! পুলিশি হেফাজতে থাকার সময়ে গত ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার। শুক্রবার টাকি পুরসভার উদ্যোগে বাড়িতে ফেরে দেবানন্দ সানার মৃতদেহ। বসিরহাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, গোয়াতে বাংলার পরিযায়ী শ্রমিকের ওপর অকথ্য অত্যাচার... বাংলা বিরোধীরা বাঙালিদের ওপর, পরিযায়ীদের ওপর অত্যাচার করছে। 

এই ঘটনায় তোলপাড়ের আবহেই,বিহারের মধুবনীতে বাংলাদেশি সন্দেহে এক ভারতীয় যুবককে ব্যাপক মারধরের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে ফেলে ওই যুবকের চুলির মুঠি ধরে মারা হচ্ছে কিল-ঘুসি!গত ৩০ ডিসেম্বরের এই ছবি সামনে আসতেই শুরু হয়েছ বিতর্ক। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি আদৌ বাংলাদেশি নন, ভারতীয়। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget