এক্সপ্লোর

Howrah: হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত প্রচুর সোনা ও রুপোর গয়না, গ্রেফতার ২

Howrah: আর পি এফ (RPF)-এর হাতে ধরা পড়ল ২৮ লক্ষ টাকার অবৈধ সোনা ও রুপোর গয়না। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে দু'জনকে। 

সুনীত হালদার, হাওড়া: এবার আর পি এফ (RPF)-এর হাতে ধরা পড়ল প্রচুর অবৈধ সোনা ও রুপোর গয়না। হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় আঠাশ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে। 

অবৈধভাবে প্রায় আঠাশ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না নিয়ে যাওয়ার সময় হাওড়া স্টেশন থেকে আর পি এফের হাতে ধরা পড়ে দুই ব্যক্তি। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পাকড়াও করা হয় একুশ বছরের অমর কুমার ও পঁয়তাল্লিশ বছর বয়সী প্রবীন কুমারকে। জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। 

আপ দুন এক্সপ্রেসে করে যাওয়ার জন্য ওল্ড কমপ্লেক্সের বারো নম্বর প্ল্যাটফর্মে গতকাল অপেক্ষা করছিলেন ওই দুই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে রাত পৌনে আটটা নাগাদ হাওড়া ডিভিশনের আর পি এফের প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড (সি পি ডি এস)-এর বিশেষ টিম ওই অভিযুক্ত দুজনকে আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদও। তাদের কাছ থেকে মেলে একটি কালো ব্যাগ। তার থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে সোনা ও রুপোর গয়না। জানা গেছে ওই পরিমাণ গয়নার মূল্য প্রায় আঠাশ লক্ষ টাকা। 

জিজ্ঞাসাবাদ করা হলেও ওই পরিমাণ গয়নার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি অমর কুমার ও প্রবীন কুমার। স্বভাবতই জিজ্ঞাসাবাদের পর খবর দেওয়া হয় স্টেট গুডস সার্ভিস ট্যাক্সের (এস জি এস টি) আধিকারিকদের। এরপর আটক ওই অভিযুক্ত  দু'জনকে স্টেট গুডস সার্ভিস ট্যাক্সের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

কিছুদিন আগেই সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোরাচালানকারীদের ছক বানচাল করে। টোটোতে করে বাংলাদেশে পাচারের আগেই  ৭.১ কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত করে বিএসএফ। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা একটি অটোরিকশার ভিতর থেকে ৭.১ কেজি ওজনের রুপোর গয়না আটক করে। উত্তর ২৪ পরগনা জেলার  হাকিমপুর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বিএসএফ জওয়ানরা এই রুপোর গয়নাগুলি আটক করেন। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget