এক্সপ্লোর

Train Derailed : ফের রেল দুর্ঘটনা বাংলায়, লাইনচ্যুত হয়ে ছিটকে গেল পরপর বগি

স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। মাল গাড়িটি অসম থেকে এনজেপি র দিকে যাচ্ছিল। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর। ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ।  ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত  হয়েছে মাল গাড়ি।  স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। মাল গাড়িটি অসম থেকে এনজেপি র দিকে যাচ্ছিল। 

 কীভাবে ঘটল এই ঘটনা

ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুটি, কিভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল দফতর। এই ঘটনায় আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলতে শুরু করে দুরপাল্লার একাধিক ট্রেন। কীভাবে ঘটল এই ঘটনা খতিয়ে দেখছে রেল দফতর।  

কেন বারবার ঘটছে দুর্ঘটনা?

গত ১৭ জুন উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয়। মৃত্যু হয় ১০ জনের। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গেই । লাইনচ্যুত হয় মালগাড়ির ২টি কন্টেনার। কেন বারবার ঘটছে দুর্ঘটনা? প্রশ্নের মুখে পড়েছে রেলের নিরাপত্তা।  

মালগাড়ির লাইনে পরপর বিস্ফোরক, সাম্প্রতিক ঘটনা

দিনকয়েক আগেই, কিছুদিন আগেই মধ্যপ্রদেশে রেললাইন থেকে উদ্ধার হয় পরপর বিস্ফোরক পদার্থ।  লাইনের উপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল। সেনাকর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা পুলিশের। রেললাইন থেকে কমপক্ষে ১০টি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের সগফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে। রেললাইনের উপর কমপক্ষে ১০টি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর। রবিবারই আবার উত্তরপ্রদেশের কানপুরের প্রেমপুর স্টেশনের কাছে রেললাইনের উপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে। দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামান চালক। 

গত কয়েক মাস ধরে  প্রায়শই সামনে আসছে রেল দুর্ঘটনার খবর। একই লাইনে ট্রেন এসে পড়া থেকে শুরু করে ২টি ট্রেনের সামনাসামনি  সংঘর্ষ, ট্রেন বেলাইনের মতো একাধিক ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি রেল দুর্ঘটনাতে বহু প্রাণহানি ঘটেছে। প্রাণহানি না হলেও রেল দুর্ঘটনার তালিকায় এটি নতুন সংযোজন। এর ফলে বারবার প্রশ্ন উঠছে রেলসুরক্ষা নিয়ে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Weather Update: অস্বাভাবিক আর্দ্রতা ও গরমে নাজেহাল বঙ্গবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল আবহাওয়া দফতর

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget