এক্সপ্লোর

Gosaba: নাচের কাজে নিয়ে যাওয়ার নাম করে নারী পাচারের চেষ্টা, এক মহিলাসহ গ্রেফতার ৪

নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কার কার যোগ রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

শান্তনু নস্কর, গোসাবা: মোটা টাকার লোভ দেখিয়ে সুন্দরবনের (sundarban) প্রত্যন্ত গ্রাম থেকে বিহারে নাচের কাজে নিয়ে যাওয়ার নাম করে নারী পাচারের (Women Trafficking) চক্রান্ত চলছিল। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এক মহিলাসহ চারজনকে। নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কার কার যোগ রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আমতলির বাসিন্দা জয়ন্ত মন্ডলের স্ত্রী রাখি মন্ডলকে বিহারে নাচের কাজে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে রাকেশ তিওয়ারি নামে এক ব্যক্তি। বিনিময়ে মোটা টাকা দেওয়ার প্রলোভনও দেয় সে। লকডাউনের বাজারে একসঙ্গে এতগুলো টাকা পাওয়ার প্রস্তাব পেয়েও স্ত্রীকে ভিন রাজ্যে পাঠাতে চাননি জয়ন্ত মন্ডল। তবে শুধু রাখি মন্ডলকেই নয়, আশেপাশের এলাকা থেকেও আরও বেশ কয়েকজন মহিলাকেও বিহারে নাচের কাজে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল রাকেশ। জানা যাচ্ছে এমনটাই। এখানেই সন্দেহ হয় জয়ন্ত বাবুর। তিনি গোটা বিষয়টা জানান সুন্দরবন কোস্টাল থানার পুলিশকে। নারী পাচারের ঘটনার আঁচ পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে রাকেশ তিওয়ারিকে। কিন্তু তার কথায় বিস্তর অসঙ্গতি পাওয়া যাওয়ায় পুলিশ আটক করে তাকে। পাশাপাশি ধৃত রাকেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার দলবলের কথাও জানতে পেরেছে। রত্না সরকার, পবন কুমার গুপ্তা ও আরজিত কুমার মাঞ্জি নামে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় ওসি সুমন দাস জানিয়েছেন যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় অসঙ্গতি ধরা পড়েছে। কেউই সঠিকভাবে কিছু জানাতে পারেনি। ফলে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন - লক্ষ লক্ষ টাকার চোরাই কাঠ! কীভাবে জঙ্গলে ঢুকছে চোরাশিকারিরা? বন-সুরক্ষায় প্রশ্নে পরিকাঠামো

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই নারী পাচার চক্রের মূল রাকেশ তিওয়ারি। রত্না সরকার নামে ধৃত ওই মহিলাকে স্ত্রী পরিচয় দিয়ে তারা এলাকাতেই বসবাস করছিল। রত্নাকে ব্যবহার করে সুন্দরবনের প্রত্যন্ত কিশোরী ও তরুণীদের বিহারে নিয়ে গিয়ে অসৎ কাজে ব্যবহার করত সে। ধৃত অন্য দুজন তাদের গাড়ির চালক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, ইতিমধ্যেই অভিযুক্ত সুন্দরবন এলাকা থেকে আরও সাত-আটজন মহিলাকে বিহারে নিয়ে গিয়েছে। এই এলাকা থেকেই আরও মেয়েদের নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।  

সূত্রের খবর, ধৃত অভিযুক্তদের মধ্যে রত্না সরকারের বাড়ি হাসনাবাদ থানার রূপমারি গ্রামে। বাকিরা বিহারের সিয়ান জেলার জালালপুর এলাকার বাসিন্দা। নারী পাচারের চক্র চালাতেই তারা এই এলাকায় থাকছিল। প্রত্যন্ত এলাকার মহিলাদের তারা মোটা টাকার প্রলোভন দেখিয়ে নাচের কাজের নাম করে বিহারে নিয়ে যায়। এবং সেখানে অসৎ কাজে লাগায় বলেও জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget