এক্সপ্লোর

West Bengal: সরকারি হাসপাতালের রেফার রোগ সারাতে উদ্যোগ, কড়া চিঠি স্বাস্থ্য দফতরের

সম্প্রতি, সরকারি হাসপাতালের রোগী রেফারের একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার এ’নিয়ে উদ্যোগী হল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রোগী রেফারের হার ৭ শতাংশের নিচে রাখতে চায় স্বাস্থ্য দফতর।

সন্দীপ সরকার, কলকাতা: সরকারি হাসপাতালের (Government Hospital) রেফার রোগ সারাতে উদ্যোগ। রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কড়া চিঠি দিল স্বাস্থ্য দফতর । পর্যালোচনার জন্য একজন সিনিয়র IAS অফিসারকে নোডাল অফিসার নিয়োগ করেছে স্বাস্থ্য দফতর।

রেফার রোগ সারাতে উদ্যোগ: সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচ-পাঁচটি হাসপাতাল ঘুরেও দুর্গাপুরে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত রোগী মৃত্যুর অভিযোগ। কুকুরের কামড়ে গুরুতর আহত শিশুকে নিয়ে ৩টি সরকারি হাসপাতালে ঘুরতে হয়েছে পরিজনদের। শহর থেকে জেলা। সম্প্রতি, সরকারি হাসপাতালের রোগী রেফারের একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার এ’নিয়ে উদ্যোগী হল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রোগী রেফারের হার ৭ শতাংশের নিচে রাখতে চায় স্বাস্থ্য দফতর। কিন্তু, রাজ্যের ৩৯টি সরকারি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে, যেখানে রোগী রেফার করার হার ৭ শতাংশের বেশি। তার মধ্যে ২১টিতে রোগী রেফারের হার ১০ শতাংশের বেশি।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের ৯০টি মাল্টি স্পেশালিটি এবং মহকুমা হাসপাতালের উপর পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে শুধুমাত্র মেডিক্যাল অ্যাডভাইস দিয়ে রোগীদের ছেড়ে দেওয়া, যাকে বলা হয়, পেশেন্ট লিভিং এগেইনস্ট মেডিক্যাল এডভাইস’, সেই ‘LAMA’র সংখ্যাও বেড়েছে। সূত্রের খবর, ৫০টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে, যেখানে ‘LAMA’র হার ৩ শতাংশের বেশি। এরমধ্যে ‘LAMA’র হার ১৯ শতাংশের বেশি ১৯টি হাসপাতালের।

কড়া চিঠি স্বাস্থ্য দফতরের: এই অবস্থায়, রেফার নিয়ে উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দফতর রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কড়া চিঠি দিল। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, রাজ্য সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে উন্নতমানের পরিষেবা দিচ্ছে।শুধু তাই নয়, জটিল চিকিৎসার জন্য রোগীরা যাতে উন্নতমানের পরিষেবা পান, তা নিশ্চিত করা হয়েছে। তারপরও, রোগীদের রেফারের সংখ্যা কেন বাড়ছে? জেলা প্রশাসনের আধিকারিকদের এ’নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই বিষয়টিকে পর্যালোচনার জন্য স্বাস্থ্য দফতর একজন সিনিয়র IAS অফিসারকে নোডাল অফিসার নিয়োগ করেছে।

আরও পড়ুন: Jhargram: গ্রাহকদের ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ঝাড়গ্রামের ব্যাঙ্ক কর্মী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget