এক্সপ্লোর

Jhargram: গ্রাহকদের ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ঝাড়গ্রামের ব্যাঙ্ক কর্মী

Jhargram News: পুলিশ অভিযোগ পাওয়ার পর ব্যাঙ্কের ওই অস্থায়ী কর্মী চন্দ্রশেখর দাসকে শুক্রবার রাতে গ্রেফতার করে। শনিবার ধৃত চন্দ্রশেখর দাসকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। 

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: দিনের পর দিন গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন ব্যাঙ্ককর্মী (Bank employee)। অভিযোগ পেয়ে গ্রেফতার (arrested) হতে হল তাকে। গ্রাহকদের থেকে অন্তত ৭ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গ্রাহকদের টাকা আত্মসাৎ

গ্রাহকদের প্রায় সাত লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হল এক ব্যাঙ্ককর্মী। গ্রেফতার করল মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। সরডিহার এসবিআই ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।

ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সরডিহা এসবিআই ব্যাঙ্কে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার বাসিন্দা চন্দ্রশেখর দাস। তার বিরুদ্ধে গ্রাহকদের সাত লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ জমা পড়ে ব্যাঙ্কের ম্যানেজারের (bank manager) কাছে। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখে ওই ব্যাঙ্কের ম্যানেজারই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া পুলিশ ফাঁড়িতে চন্দ্রশেখর দাসের নামে ব্যাঙ্কের গ্রাহকদের সাত লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ অভিযোগ পাওয়ার পর ব্যাঙ্কের ওই অস্থায়ী কর্মী চন্দ্রশেখর দাসকে শুক্রবার রাতে গ্রেফতার করে। শনিবার ধৃত চন্দ্রশেখর দাসকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।  ঝাড়গ্রাম আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত বিচারক চন্দ্রশেখর দাসকে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। মানিকপাড়া ফাঁড়ির পুলিশ চন্দ্রশেখর দাসকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: WB By Poll 2022: “বাংলায় পুলিশ সরকার চলছে,’’ আইনশৃঙ্খলা নিয়ে তোপ রবিশঙ্কর প্রসাদের

অন্যদিকে ছড়াচ্ছে সাইবার প্রতারণার ছকও। এবার স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপের (SBI YONO App) নাম দিয়ে চালু হয়েছে নতুন প্রতারণাচক্র। একবার প্রতারকদের ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা হবে আপনার। টেক বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে 'ফিশিং স্ক্যাম' খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে দেশে ডিজিটাল লেনদেনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget