এক্সপ্লোর

Governor: ইসরোর বিজ্ঞানীদের সম্মান, তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা রাজ্যপালের

West Bengal News: হাতের মুঠোয় এসেছে চাঁদ। চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম'ধ্বজা। আর এদিনই তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে নয়া পুরস্কার ঘোষণা করলেন সি ভি আনন্দ বোস।

কলকাতা: বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা রাজ্যপালের (Governor C V Anand Bose)। পশ্চিমবঙ্গ ও কেরলের পড়ুয়াদের জন্য 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা সিভি আনন্দ বোসের। বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরা পড়ুয়াদের 'চন্দ্রযান পুরস্কার' বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। 

'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা: হাতের মুঠোয় এসেছে চাঁদ। চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম'ধ্বজা। আর এদিনই তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে নয়া পুরস্কার ঘোষণা করলেন সি ভি আনন্দ বোস। রাজভবনে তৈরি করা হবে বিজ্ঞান ও প্রযুক্তি সেল। চাঁদে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল। ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানিয়ে বিশেষ ঘোষণা রাজ্যপালের। 

চন্দ্রযান-২ পারেনি, পারেনি লুনা ২৫, করে দেখাল চন্দ্রযান-৩। গোটা বিশ্ব যা পারেনি, তাই করে দেখাল ইসরো। ২০১৯-এর ব্যর্থতা ঢেকে গেল ২০২৩-এর ২৩-এ। বুধ-সন্ধ্যার মাহেন্দ্রক্ষণে রুপোলি চাঁদ হাতে পেল ভারত। বুধবার সকাল থেকে দেশজুড়ে ছিল উন্মাদনা। ইসরোর বিজ্ঞানীদের নজর ছিল র‍্যাডারে। শেষমেশ, সব উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রতীক্ষার অবসান। ইসরো সূত্রে খবর, বুধবার সন্ধে ৬টা ৪-এ চাঁদের দক্ষিণ মেরুর কাছে মাটি স্পর্শ করেছে ল্যান্ডার বিক্রম।

একদিকে, চন্দ্রযান-২-এর ব্যর্থতা, তারপর শেষ মুহূর্তে রুশ লুনা টোয়েন্টি ফাইভের ভেঙে পড়া- জোড়া ঘটনায় রক্তচাপ এমনিতেই বেশি ছিল ইসরোর। শেষমেশ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদে সফট ল্যান্ডিং বা ‘পাখির পালকের মতো অবতরণ’ করল বিক্রম। চাঁদের বুকে ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে হল নতুন সূর্যোদয়। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM3 রকেটের সাহায্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর একের পর এক কঠিন ধাপ সাফল্যের সঙ্গে পার করেছে সে। পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে যত দিন ছিল, তত দিন ধাপে ধাপে তার কক্ষপথ এবং গতি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, চাঁদের ‘দেশে’ প্রক্রিয়াটি ছিল উল্টো। ধাপে ধাপে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান। পাশাপাশি, ধীরে ধীরে গতি কমাতে হয় চন্দ্রযান-৩-এর। তারপর সেই সফট ল্যান্ডিং।  সব কঠিন চ্যালেঞ্জও সফলভাবে উতরে গেছে ইসরো। ভারতই একমাত্র দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফল অভিযান চালাল। আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে এল ভারত।

আরও পড়ুন: Mamata Banerjee: পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা উচিত? সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget