এক্সপ্লোর

Governor: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মাত্রা, রাজভবনে চালু 'অ্যান্টি করাপশন সেল'

C V Anand Bose: শিক্ষাক্ষেত্রে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে, সেই ঘরেই 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।

কলকাতা: রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্য়পাল (Governor C V Anand Bose)। যা রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্য়ে সংঘাতে নতুন মাত্রা যোগ করল। এনিয়ে আজ ফের একবার সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্য়পাল এভাবে রাজভবনে 'অ্যান্টি কোরাপশন সেল' খুলতে পারেন কিনা, তা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্য়পাল: পঞ্চায়েত ভোট ঘোষণার পর, সরাসরি সন্ত্রাসের অভিযোগ শুনতে, রাজভবনে খুলেছিলেন পিসরুম। এবার শিক্ষাক্ষেত্রে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে, সেই ঘরেই 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। যা রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্য়ে সংঘাতে নতুন মাত্রা যোগ করল। রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার এনিয়ে আরও সুর চড়ালেন তিনি।

তৃণমূল বিধায়ক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সম্পূর্ণভাবে একটা রাজভবন থেকে যেভাবে উচ্চশিক্ষাকে কুক্ষিগত করার চেষ্টা চলছে, এটা একটা অ-বিজেপি শাসিত রাজ্য, যেকোনও রাজ্য়েই এই চেষ্টা চলছে। তবে এই রাজ্য়ে নজিরবিহীন। উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করে, এটা যখন উনি করছেন, তখন উনি ধরে নিচ্ছেন প্রতিষ্ঠান দুর্নীতির আখড়া। নজিরবিহীন, অগণতান্ত্রিক। শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবনাচিন্তা করছি।’’

তবে রাজ্য়পাল এভাবে রাজভবনে 'অ্যান্টি কোরাপশন সেল' খুলতে পারেন কিনা, তা নিয়ে বিশেষজ্ঞরা ভিন্নমত। প্রাক্তন রাজ্য়পাল তথাগত রায় বলেন, “বেআইনি কাজ কেন হবে। তথ্য় রাখার দায় রাজ্য়পালের। উনি করতেই পারেন।’’ সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আছে, সেখানে গভর্নরের রোল অত্যন্ত সীমিত। গভর্নরকে অ্য়াডভাইসের উপর চলতে হয়। স্বাধীনভাবে লেজিসলেটিভ ক্ষমতা নেই। তিনি অর্ডিন্যান্স জারি করতে পারবেন তাও আইনসভা বললে। তাঁর ক্ষমতা নেই। রাজভবনে আইনত বিকল্প প্রশাসনিক ব্যবস্থা চালু করতে পারেন না। না তিনি করতে গেলে আইনত বৈধতা লাগে। আইন কে তৈরি করবে? সেটা তো রাজ্য়ের নির্দেশে চলে।’’

নিয়োগ দুর্নীতিতে ভুক্তভোগীরা অবশ্য় রাজ্য়পালের সিদ্ধান্তে কিছুটা আশার আলো দেখছেন। আন্দোলনরত এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা ওঁকে জানাব, উনি যদি কোনও ব্যবস্থা করতে না পারেন, তাহলে আমাদের আরও আন্দোলনের ঝাঁঝ বাড়াতে হবে।’’ কয়েক'শো কোটি টাকার দুর্নীতি। যোগ্যরা বছরের পর বছর রাস্তায় বসে। অযোগ্যদের চাকরি বিক্রি করে কোষাগার ভরিয়েছে ক্ষমতাশালীদের একাংশ।এই দুর্নীতির মাথার হদিশ মিলবে কবে? সেটাই লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন: WB Dengue: বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, একশো শয্য়ার আলাদা ইউনিট খুলল পুর হাসপাতাল

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! গ্রেফতার ১৩
অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! গ্রেফতার ১৩
Kolkata Metro: জুড়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, মাত্র ১ বছরে এই কাজ শেষ করেছে ভারতে তৈরি টানেল বোরিং মেশিন
জুড়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, মাত্র ১ বছরে এই কাজ শেষ করেছে ভারতে তৈরি টানেল বোরিং মেশিন
Sovan Chatterjee : অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'
অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'
West Bengal News Live : অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! জল কোনদিকে গড়াবে?
অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! জল কোনদিকে গড়াবে?

ভিডিও

Abhishek Banerjee - TMC News |
Nepal Disaster News : ধ্বংসের পর ৩০০-র বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ। হাহাকার নেপালে | ABP Ananda Live
Abhishek Banerjee -TMC |
Sukanta Majumder:
Abhishek Banerjee News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget