এক্সপ্লোর

Jagdeep Dhankhar: "উনি ওঁকে রাজ্যপালই করে দিন!'' কটাক্ষ জগদীপ ধনকড়ের

Jagdeep Dhankhar: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu) দাবি ঘিরেই ইতিমধ্য়েই সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার ও রাজ্যপাল। আর এবার সেই মন্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন রাজ্যপাল। 

কলকাতা: "শিক্ষামন্ত্রী (Education Minister) বলছেন, মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) বিশ্ববিদ্যালয়ের (University) চ্যান্সেলর (Chancellor) করবেন। উনি ওঁকে রাজ্যপালই  করে দিন।'' বাগডোগরায় পৌঁছে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar)। "রাজ্যের বিশ্ব বিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। অন্তর্বর্তীকালীন হিসেবে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। '' শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই দাবি ঘিরেই ফের সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার ও রাজ্যপাল। আর এবার সেই মন্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন রাজ্যপাল। 

সম্প্রতি রাজ্যের ১১টি বেসরকারি বিশ্ববিদ্যায়ের (University) উপাচার্যকে ডেকে পাঠান আচার্য ও রাজ্যপাল। কিন্তু, তাঁর আহ্বানে উপাচার্যরা সাড়া দিচ্ছেন না বলে একের পর এক ট্যুইট করে ক্ষোভ উগড়ে দেন জগদীপ ধনকড়। তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে তিনি ট্যুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থার ছবিটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও আচার্য এবং উপাচার্য রাজ্যপাল-ভিজিটরের সঙ্গে বৈঠকে এলেন না। শিক্ষাক্ষেত্রে দলবাজি চলছে। আইনের শাসন নয়, চলছে শাসকের শাসন। পাল্টা, ট্যুইট করে শিক্ষামন্ত্রী বলেন, “ঔপনিবেশিক রীতি মেনে, রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার নিয়ম চালিয়ে যাওয়া উচিত, না কি বিশিষ্ট বা শিক্ষাবিদদের এই পদে মনোনীত করা যায়? তা ভেবে দেখার সময় এসেছে।’’

 শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “দিনের পর দিন ফাইল ধরে রাখে, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব যদি না দেখান, কেরলের রাজ্যপাল যেটা বলেছেন, আমারা বিচার করে দেখব, আলোচনা করে দেখব, দরকার হলে আইনজ্ঞদের পরামর্শ নেব, যে অন্তত অন্তবর্তী সময়ের জন্য আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনতে পারি কি না।’’ আর শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। এদিন বাগডোগরায় পৌঁছে তিনি বলেন, "শিক্ষামন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীকেবিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করবেন। উনি ওঁকে রাজ্যপালই করে দিন। তাহলেই হয়ত আপনার শান্তি হবে। এই আচরণ অনুচিত।''

আরও পড়ুন: Murshidabad News: 'ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব' পুলিশকে হুমকির অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget