এক্সপ্লোর

VC Appointment Controversy:'উপাচার্য নিয়োগে আগ্রাসী মনোভাব থেকে সরলেন শিক্ষামন্ত্রী', নাম চূড়ান্ত করে বিবৃতি রাজভবনের

Governor CV Ananda Bose:উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল-শিক্ষামন্ত্রী চাপানউতোর তুঙ্গে। রাজ্য়ের দেওয়া তালিকা থেকে ৬ জনের নাম চূড়ান্ত করে বিবৃতি দিল রাজভবন

রুমা পাল, কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল-শিক্ষামন্ত্রী চাপানউতোর তুঙ্গে। রাজ্য়ের দেওয়া তালিকা থেকে ৬ জনের নাম চূড়ান্ত করে বিবৃতি দিল রাজভবন। বলা হল, 'উপাচার্য নিয়োগ নিয়ে আগ্রাসী মনোভাব থেকে পিছু হঠলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগ নিয়ে সহমত হয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। উপাচার্য পদে নিয়োগের জন্য শিক্ষা দফতর ৩১ জনের তালিকা পাঠিয়েছিল। ৩১ জনের মধ্যে ৬ জনকে উপাচার্য পদে নিয়োগ করবেন রাজ্যপাল।' রাজভবনের বিবৃতির পর পাল্টা পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 'আমি কোথা থেকে পিছু হঠলাম সেটাই বুঝতে পারছি না', পোস্ট ব্রাত্যর।

শিক্ষামন্ত্রীর দাবি...
এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে ব্রাত্য হ্যাশট্যাগ 'গুগলি' লেখেন। এর পর থেকে ফের আলোচনায় রাজভবন-বিকাশ ভবন সংঘাত। বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি রাজ্যপালের কাছে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ব্যাপারে আবেদন জানানো হয়েছে। কেন এই আবেদন? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী যে ঐক্যমতে পৌঁছেছিলেন, তারই ভিত্তিতে এই আবেদন জানানো হয়। যে ৩১ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে ৬ জনকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করার কথাও বলা হয় এদিন। রাজভবনের তরফ থেকে আরও একবার জানিয়ে দেওয়া হয় যে আচার্যই একমাত্র এঁদের নিয়োগ করতে পারেন। এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে গত কাল রাজ্যপাল যে সুদীর্ঘ বৈঠকটি করেছিলেন, তার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলোর অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের দেওয়া তালিকা থেকে ৬ জনকে উপাচার্য নিয়োগের জন্য় রাজ্য়পালকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। 

প্রেক্ষাপট...
কয়েক দিন আগেই রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলোর অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে ৬ জনকে উপাচার্য নিয়োগের জন্য় রাজ্য়পালকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে বাকি উপাচার্য নিয়োগের জন্য় তালিকা পাঠাতে রাজ্য সরকারকেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সর্বোচ্চ আদালতে অ্য়াটর্নি জেনারেল জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো নামে ইতিমধ্য়েই অনুমোদন দিয়েছে কেন্দ্র। এরপরেই রাজ্য় সরকারের তৈরি তালিকা থেকে ৬ জনকে উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এর আগে রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে দেয় সর্বোচ্চ আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:বঙ্গে প্রথম দফার ৩ আসনে কেমন হল ভোট ? যা বলল কমিশন...

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget