এক্সপ্লোর

Medicine Price Hike : কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধের দাম বাড়াল, তা নিয়ে কেন চুপ আন্দোলনকারী ডাক্তাররা ? প্রশ্ন কুণালের

তৃণমূল প্রশ্ন তুলছে, ডাক্তারদের আন্দোলন থেকে কেউ এই ওষুধরে দাম বাড়ানো নিয়ে একটিও শব্দ খরচ করছে না কেন ? 

সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সারা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে যাবতীয়  অনিয়ম ও দুর্নীতি দূর করতে চলছে বিরাট আন্দোলন। অনশনের প্রায় ২ সপ্তাহ পার করে, রাজ্য সরকারকে ঝাঁঝালো বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের ১০ দফা দাবির মূল উদ্দেশ্যই হল রোগীস্বার্থ সুনিশ্চিত করা। আর এরই মধ্যে হাঁপানি, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা ও মানসিক অসুস্থতার ওষুধ-সহ আটটি জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম একধাক্কায় বাড়ানো হল। একেবারে পঞ্চাশ শতাংশ দাম বাড়ল । কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, যদি কোনও ওষুধের দাম একশো টাকা হয়, সেটাই এখন কিনতে হবে দেড়শো টাকায়! এই পরিস্থিতিতে বাংলার চিকিৎসকদের নিশানায় রাজ্য ও কেন্দ্র উভয়ই। অন্যদিকে আবার তৃণমূল প্রশ্ন তুলছে, ডাক্তারদের আন্দোলন থেকে কেউ এই ওষুধরে দাম বাড়ানো নিয়ে একটিও শব্দ খরচ করছে না কেন ? 

সম্প্রতি, ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ-র তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ওষুধগুলি তৈরিতে সমস্যা হচ্ছিল। ওই আটটি ওষুধ যাতে বাজারে সব সময় পাওয়া যায়, সেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়েছে। যেমন - যে ওষুধগুলোর দাম বাড়ানো হবে তা হল,বেনজ়াইল পেনিসিলিন ইনজেকশন, অ্যাট্রোপিন ইনজেকশন (০.৬ মিলিগ্রাম), স্ট্রেপটোমাইসিন ইনজেকশন (৭৫০ মিলিগ্রাম ও ১০০০ মিলিগ্রাম), স্যালবুটামল ট্যাবলেট ও রেসপিরেটর, পাইলোকারপিন, সেফাড্রক্সিল ট্যাবলেট (৫০০ মিলিগ্রাম),ডেসফেরিওক্সামিন ইনজেকশন, লিথিয়াম ট্যাবলেট (৩০০ মিলিগ্রাম)। 

এই প্রসঙ্গে চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানালেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর বোঝা বাড়াবে। ওষুধের দাম বৃদ্ধি মানে , সাধারণ মানুষের পকেটে টান পড়া, যেখানে সরকারের দায়িত্ব মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো পৌঁছে দেওয়া, সেখানে সরকার, শিল্পের কাছে মাথা নত করছে। তাের সামনে রাস্তা খুলে দিচ্ছে, যাতে তারা যেমন খুশি পয়সা নিতে পারে। 

চিকিৎসক নীলাঞ্জন চন্দ্র জানালেন, এটা একটা বড় ধাক্কা। এদিকে মানুষের আয় সেভাবে বাড়ছে না, অন্যদিকে ওষুধের দাম বাড়ছে। এগুলো খুবই 'কমন' ওষুধ, গুরুত্বপূর্ণও।  

০১৯ ও ২০২১ সালে একইভাবে প্রায় ৫০ শতাংশ দাম বাড়ানো হয়েছিল বহু ওষুধের। এর পর ২০২৪ সালের এপ্রিল মাসে প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়ানো হয়। এবার অক্টোবরে একধাক্কায় ৫০ শতাংশ বাড়ানো হল ৮ জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম।  রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, গোটাটাই কি সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা?  

তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন,  অত্যন্ত আপত্তিকর ভাবে জীবনদায়ী ওষুধের দাম পঞ্চাশ শতাংশ বেড়েছে। কার্যত প্রতি পরিবারেই এই ওষুধগুলি লাগে। সেই ওষুধগুলোর দাম পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে। তাহলে , ডাক্তারদের আন্দোলন থেকে এই বিষয়ে একটিও কথা শোনা গেল না কেন !

উত্তরে বিজেপির রাজ্যসভার সাংসজ শমীক ভট্টাচার্য বলেন, যে জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে, সেগুলির দাম আন্তর্জাতিক স্তরে বেড়েছে। সেগুলোর ওপর তো নিয়ন্ত্রণ তো সরকারের থাকে না ! 

সাধারণের সুরাহা তো দূরের কথা, উল্টে তাদের ওপর বোঝা চাপিয়ে দেওয়াটাই এখন যে কোনও সরকারের রেওয়াজ হয়ে দাঁড়াচ্ছে?  

আরও পড়ুন : 
কালীপুজোর আগেই ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডব? কবে, কোথায় আছড়ে পড়বে 'ডানা'?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget