এক্সপ্লোর

Group C Recruitment Scam : শুধুমাত্র অযোগ্যদের নম্বর বাড়ানোই নয়, কমানো হয়েছিল যোগ্যদের নম্বরও! গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে স্বীকার SSC-র

Calcutta High Court : সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় বলা হয়েছে, ৩ হাজার ৪৭৮টি OMR শিটের মধ্যে ৩০০টি OMR শিট বিকৃত করা হয়নি।

সৌভিক মজুমদার, কলকাতা : শুধুমাত্র অযোগ্যদের নম্বর বাড়ানোই নয়, কমানো হয়েছিল যোগ্যদের নম্বরও ! গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ । এসএসসির (SSC) জমা দেওয়া হলফনামা দেখে বিস্ময়প্রকাশ করলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। আদালতে কমিশনের আইনজীবীর দাবি, সেইসময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারেন।

ফাঁকা OMR শিটে নম্বর

একেবারে ফাঁকা OMR শিট । প্রশ্নের উত্তর দেওয়ার অংশে একটা কালির আঁচড় পর্যন্তও নেই। SSC-র গ্রুপ ডি মামলায় এমনই শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর গাজিয়াবাদের মূল্যায়নকারী সংস্থার হার্ডডিস্ক থেকে জাদুবলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গিয়েছিল ৪০-এর বেশি। এবার গ্রুপ সি-র নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় উঠে এল কারচুপিরই আরেক রূপ।

কমানো হয়েছে যোগ্যদের নম্বর !

অযোগ্য প্রার্থীদের নিয়োগ করতে, এবার যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এমনই ঘটনা জানিয়ে হাইকোর্টে হলফনামা জমা দিল খোদ স্কুল সার্ভিস কমিশন(School Service Commision) ! শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলার শুনানি ছিল। সেখানে OMR শিট বিকৃতি নিয়ে আদালতে হলফনামা জমা দেয় SSC। তা দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিস্ময়প্রকাশ করে বলেন, OMR মূল্যায়নকারী সংস্থা NYSA-র সার্ভারে একজন চাকরিপ্রার্থীর নম্বর ৪০। কিন্তু কমিশনের সার্ভারে তা ১০ ! এটা কী করে সম্ভব? প্রশ্ন তোলেন বিচারপতি। উত্তরে SSC-র আইনজীবী বলেন, সেইসময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারেন।

এর আগে গ্রুপ ডি-র দুর্নীতি মামলায়, আদালতে জমা দেওয়া রিপোর্টে সিবিআই দাবি করেছিল, মেধাতালিকায় প্রথম দশজনেরই প্রাপ্ত নম্বর শূন্য় ! গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্য়েকে সাদা খাতা জমা দিয়েছেন ! এইসব প্রার্থীদের নম্বরই এসএসসির সার্ভারে বেড়ে হয়ে গেছে ৪৩ ! এই প্রেক্ষাপটে এদিন গ্রুপ-সি মামলায় যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার কথা কমিশনের হলফনামায় বলা হলে, ৯ মার্চের মধ্যে গাজিয়াবাদে মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার করা ৩ হাজার ৪৭৮টি OMR শিট প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি।  

সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় বলা হয়েছে, ৩ হাজার ৪৭৮টি OMR শিটের মধ্যে ৩০০টি OMR শিট বিকৃত করা হয়নি। এ নিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, এই দুর্নীতি নিয়ে সবথেকে বেশি বলতে পারবেন সুবীরেশ ভট্টাচার্য। কারণ তিনিই সে সময় SSC-র চেয়ারম্যান ছিলেন। সিবিআইয়ের উচিত, এদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা। আগামী ৯ মার্চ এই মামলার ফের শুনানি হবে। 

আরও পড়ুন- ''আমি ষড়যন্ত্রের শিকার", নিয়োগ দুর্নীতি ইস্যুতে দাবি হৈমন্তীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget