এক্সপ্লোর

Group C Scam: পরীক্ষায় ০ পেয়েও রেজাল্টে ৫৪! OMR-জালিয়াতির ভয়াবহ নমুনা

OMR Sheet Scam: অবশ্য সবার নম্বর বাড়েনি। তালিকায় ৩০৩১-৩৩৯২ ক্রমসংখ্যায় যাঁরা, নম্বরের পার্থক্য নেই। তালিকার ৩৩৯৩ থেকে শেষ পর্যন্ত যাঁদের ক্রমসংখ্যা, তাঁদের নম্বর থেকে OMR শিটের নম্বর অনেকটাই কম

কলকাতা: কারও শূন্য হয়ে গিয়েছে ৫৪, কারও ১ হয়ে গিয়েছে ৫৬। এ যেন পুরোপুরি ভেল্কিবাজি! এসএসসি গ্রুপ সি নিয়োগে এমনই ভয়াবহ দুর্নীতি সামনে এল।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ওএমআর শিটে নম্বর সংক্রান্ত গোলমাল রয়েছে এমন ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল এসএসসি। কতজন পরীক্ষার্থীর কত নম্বর বাড়ানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ কমিশনের। তা সামনে আসতেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। কারণ তালিকার ছত্রে ছত্রে 'দুর্নীতি'। কারও আসল পরীক্ষায় জুটেছে ১, সেটা হয়ে গিয়েছে ৫৪। কারও আবার আসল পরীক্ষায় জুটেছে শূন্য, সেটা হয়ে গিয়েছে ৫৬। এমনই ভূরি ভূরি উদাহরণ ছড়িয়ে রয়েছে ওই তালিকায়। 

মোট ৩ হাজার ৪৭৮ জনের মধ্য়ে ৩ হাজার ৩০ জনেরই নম্বর দেদার বাড়ানো হয়েছে। ওই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসলে যা নম্বর পেয়েছেন, তার থেকে অনেক অনেক বেশি নম্বর দেওয়া হয়েছে প্রকাশিত omr sheet-এ। তার জেরে মিলেছে চাকরি, ইতিমধ্যে দাপিয়ে চাকরিও করছেন তাঁরা।

অবশ্য সবার নম্বর বাড়েনি। তালিকায় ৩০৩১-৩৩৯২ ক্রমসংখ্যায় যাঁরা রয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ও ওএমআর নম্বর এক। আবার, তালিকার ৩৩৯৩ থেকে শেষ পর্যন্ত যাঁদের ক্রমসংখ্যা, তাঁদের প্রাপ্ত নম্বর থেকে ওএমআর শিটের নম্বর অনেকটাই কম।  

ওএমআর শিট দিয়ে কেকের প্যাকেট:
ওএমআর শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট!  কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট!  কীসের ওএমআর শিট? কীভাবেই বা এল দোকানে? নাম, রোল নম্বর লেখা ওএমআর শিট ঘিরে শোরগোল।

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "এটা সংগঠিত, পরিকল্পিত দুর্নীতি। এসএসসির মান সম্মান এখন আর কিছু নেই। যে উদ্দেশে এসএসসি তৈরি হয়েছিল, সেটিকেই বিক্রি করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে এই দুর্নীতি হয়নি। উনি জানতেন না এটা হতে পারে না। আর যদি না জানেন তাহলে অযোগ্য হিসেবে তাঁর পদ ছেড়ে দেওয়া উচিত'।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "আর কত অবাক হব আমরা? বাংলায় দুর্নীতি আর কতদিন চলবে? কত ক্ষেত্রে ঘটবে? বাংলার নাম এখন দুর্নীতিশ্রী। বিচারকরা একের পর এক দুর্নীতি সামনে আনার চেষ্টা করছে। তাঁদের প্রতি শ্রদ্ধা রইল আমার। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের দৌলতে এত কিছু।" 
সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, "টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে এটা আমার ৪-৫ বছর ধরে বলে আসছি। সব স্তরে এই টাকার ভাগ যাচ্ছে। এখনও কিন্তু মাথাদের ধরা যাচ্ছে না। তাঁদের কাছে কেন পৌঁছচ্ছে না ইডি, সিবিআই।"               

আরও পড়ুন: গ্রুপ সি'র একাধিক শূন্যপদে শুরু হবে কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget