এক্সপ্লোর

GTA Election: আজ জিটিএ নির্বাচন, এক দশক পর পাহাড়ে শুরু ভোটগ্রহণ

GTA Election Update: এক দশক পর, রবিবার পাহাড়জুড়ে ভোট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর ৪৫টি আসনে নির্বাচন। তবে জিটিএ নির্বাচন নিয়ে আড়াআড়ি বিভক্ত রাজনৈতিক দলগুলি।

দার্জিলিং: আজ ১০ বছর পর পাহাড়ে নির্বাচন (Election)। ৪৫ আসনের জিটিএতে (GTA) রবিবার, ২৬ জুন ভোট। মোর্চা, বিজেপি, জিএনএলএফ-সহ পাহাড়ের বেশ কিছু দল এবার লড়ছে না ভোটে। ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে (Siliguri Mahakuma Parishad) ভোট। লড়াই চতুর্মুখী। শুরু হয়ে গেছে ভোটগ্রহণ। 

পাহাড়ে ভোটের আমেজ

এক দশক পর, রবিবার পাহাড়জুড়ে ভোট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর ৪৫টি আসনে নির্বাচন। তবে জিটিএ নির্বাচন নিয়ে আড়াআড়ি বিভক্ত রাজনৈতিক দলগুলি। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে, ভোটে লড়ছে না গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। ৪৫ আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে, প্রথমবার লড়ে দার্জিলিং পুরসভায় ক্ষমতায় আসা হামরো পার্টি। তাঁর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৩৫টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে, দাবি অনীত থাপার। তৃণমূল ১০, সিপিএম ১১, কংগ্রেস ৫টি আসনে প্রার্থী দিয়েছে। জিটিএ নির্বাচনে মোট ভোটার ৭ লক্ষ ৩২৬ জন। 

মোট বুথ ৯২২টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫। জিটিএ নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৭ লক্ষ ৩২৬ জন ভোটার। নিরাপত্তার দায়িত্বে সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী। জিটিএ-র ৪৫টির মধ্যে দার্জিলিঙে ১৬, কালিম্পঙে ১৩, কার্সিয়ঙে ১৩ ও মিরিকে ৩টি আসন। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। সিপিএম ১২ ও কংগ্রেস ৫টি আসনে লড়ছে। দার্জিলিং সদর আসনে লড়ছেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড। ডালি আসনে তৃণমূলের প্রার্থী বিনয় তামাং। সিটং ও দার্জিলিং, এই ২টি আসনে লড়ছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা।

পাহাড়ের মতো সমতলেও ভোটের উত্তাপ। ২০২০ সালে মেয়াদ শেষ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের। রবিবার সেখানেও ভোট। মহকুমা পরিষদে ৯টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতি ৬৬ আসন ও ২২টি পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট। ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩০ হাজার, নিরাপত্তায় মোতায়েন থাকবেন ৫ হাজার পুলিশকর্মী। 

আরও পড়ুন: Nuprur Sharma seeks time from Amherst Street PS: নারকেলডাঙার পর আমহার্স্ট স্ট্রিট থানা, গরহাজির নূপুর
 
জিটিএ ও মহকুমা পরিষদে ভোটের আগে পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত সিল করা হয়েছে। নির্বাচন কমিশনের নজরদারি চলছে। শান্তিতে যাতে ভোট হয় সেই দিকে নজর রাখা হচ্ছে। আগামী ৫ বছর পাহাড় ও সমতল কাদের হাতে থাকবে তা জানা যাবে বুধবার।

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget