এক্সপ্লোর

Nuprur Sharma seeks time from Amherst Street PS: নারকেলডাঙার পর আমহার্স্ট স্ট্রিট থানা, গরহাজির নূপুর

Nupur Sharma misses summon: এবারও এলেন না নূপুর শর্মা। অতীতে নারকেলডাঙা থানার তলব এড়িয়েছিলেন। শনিবার ডাকা সত্ত্বেও হাজির হলেন না আমহার্স্ট স্ট্রিট থানায়। 

কলকাতা: এলেন না নূপুর শর্মা (nupur sharma)। অতীতে নারকেলডাঙা থানার তলব (summon) এড়িয়েছিলেন। এবার ডাকা সত্ত্বেও হাজির হলেন না আমহার্স্ট স্ট্রিট থানায় (Amherst Street)। 
সূত্রের খবর, ই-মেল মারফৎ গরহাজিরার কারণ জানিয়েছেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী। প্রাণসংশয় হতে পারে তাঁর, এই কারণেই আসেননি নূপুর। হাজিরার জন্য পুলিশের কাছে আরও ৪ সপ্তাহ সময়ও চেয়ে নিয়েছেন। কার্যত এক ঘটনা ঘটেছিল নারকেলডাঙা থানার তলবের সময়ও।

বার বার গরহাজিরা...
তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হলে ডেকে পাঠায় নারকেলডাঙা থানা। কিন্তু সেবারও একই কারণ দেখিয়ে বাড়তি সময় চেয়ে নেন তিনি। বার বার কেন হাজিরা এড়াচ্ছেন বিজেপি শিবিরের এই সাসপেন্ডেড নেত্রী? এর মধ্যেই প্র‌‌শ্ন উঠতে শুরু করেছে।
গত ৪ জুন পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েন নূপুর। বিতর্কের আঁচে দেশের নানা প্রান্ত উত্তপ্ত হয়ে ওঠে।  বিদেশ থেকেও কড়া সমালোচনা ধেয়ে আসে। ঘরে-বাইরে চাপের মুখে তাঁকে সাসপেন্ড করে বিজেপি। বিবৃতি দিয়ে জানায়, এই ধরনের কোনও মন্তব্য দল সমর্থন করে না। কিন্তু তার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দাউদাউ করে। রেহাই পায়নি বাংলাও। উত্তাল হয় রাজ্যের ৮ জেলা। হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলা থেকে মুর্শিদাবাদ, মালদহ-সহ নানা প্রান্তে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে। অশান্তি থামাতে বার বার আবেদন করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানান, শান্তিপূর্ণ প্রতিবাদের উপায় রয়েছে।

দিকে দিকে এফআইআর...
কিন্তু সাসপেন্ডেড বিজেপি নেত্রী যে ভাবে বার বার এফআইআর এড়াচ্ছেন, তার পর কী আইনানুগ পথে প্রতিবাদের সত্যি কি পরিণতি হবে তাই নিয়ে প্রশ্ন উঠতে পারে। শুধু নারকেলডাঙা বা আমহার্স্ট স্ট্রিট থানা নয়। নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় । অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল।  জানান, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। চিঠি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও। 
ঘুরেফিরে অবশ্য প্রশ্ন একটাই। কবে তলবে সাড়া দেবেন নূপূর শর্মা?

আরও পড়ুন:অবিলম্বে শুভেন্দুর গ্রেফতারির দাবি, সোমবার সিজিও কমপ্লেক্স অভিযান তৃণমূলের, জানালেন কুণাল

 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget