এক্সপ্লোর

Kaliagunge: পাশে থাকার আশ্বাস! কাল কালিয়াগঞ্জ যাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল

আজ মৃতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। 

কালিয়াগঞ্জ: কাল কালিয়াগঞ্জে যাবে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তার আগে আজ মৃতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। রায়গঞ্জে পৌঁছন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। কাল যাবেন কালিয়াগঞ্জে। দেখা করবেন মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে। কথা বলবেন মৃতার প্রতিবেশীদের সঙ্গে। তদন্তকারী অফিসারের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।

বাংলায় মহিলা ও শিশুরা অসুরক্ষিত। কালিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে এমনই অভিযোগ করলেন  জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। আজ বিকেলে বাগডোগরা হয়ে কালিয়াগঞ্জ যাওয়ার পথে প্রিয়াঙ্ক কানুনগো বলেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের হাতে। এদিকে, কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ বিজেপির মহিলা মোর্চা শিলিগুড়ির পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও বাধে। বিজেপির দাবি, অশান্তি-তে তাদের ২ মহিলা কর্মী আহত। অন্যদিকে, কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে মৌন মিছিল করে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। 

বিষক্রিয়ায় মৃত্যু কালিয়াগঞ্জে নাবালিকার! ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট উল্লেখ করে এই দাবি করেন পুলিশ সুপার। এদিকে, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে আজও রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। বিক্ষোভ, অগ্নিসংযোগ, কিছুই বাদ গেল না! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দাবি পুলিশের। 

এদিকে কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। কাল মৃতার বাড়িতে যাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও। ঘটনাটি ঘিরে চরম রাজনৈতিক চাপানউতোর চলছে। সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে, দোষীদের শাস্তির দাবিতে শনিবার এরকমই উত্তাল হয়ে উঠল কালিয়াগঞ্জের পরিস্থিতি! আর তাতে লাগল রাজনীতির রংও! কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে সরব হল কেন্দ্রীয় মহিলা কমিশন থেকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। 

এই ঘটনাকে হাতিয়ার করে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে পথে নামল বিজেপি-ও। শনিবার সকালে মৃত নাবালিকার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে বলে অভিযোগ করে, সিবিআই তদন্ত দাবি করেন তিনি! নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে, তা যদি সত্যি হয়, তাহলে FIR দায়ের করে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা হয়েছে।  নাবালিকার বাড়ি যাওয়ার কথা বলেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget