এক্সপ্লোর

Guillain Barre Syndrome: মহারাষ্ট্র থেকে বাংলা উদ্বেগ বাড়াচ্ছে জিবি সিনড্রোম, মাত্র চারদিনের মধ্যে রাজ্যে মৃত্যু ৩ জনের

GB Syndrome: NRS-এ ভর্তি কিশোরের গিয়ান ব্যারে সিনড্রোমে মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। রাজ্যে GB সিনড্রোমে কতজন আক্রান্ত, খোঁজ নিতে বৈঠক করা হয়েছে।

Guillain Barre Syndrome: মহারাষ্ট্র থেকে বাংলা, উদ্বেগ বাড়াচ্ছে গিয়ান ব্যারে সিনড্রোম। ৯ জানুয়ারি থেকে মাত্র তিন সপ্তাহের মধ্যে অন্তত ১১১ জন আক্রান্ত হয়েছেন জিবি সিনড্রোমে। অনেকেই রয়েছেন ভেন্টিলেশনে। মৃত্যু হয়েছে একজনের। এর পাশাপাশি বাংলাতেও ২৬ জানুয়ারি থেকে মাত্র চারদিনের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। ক্রমশ বঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে GB সিনড্রোম। ধনেখালিতেও GB সিনড্রোমের উপসর্গ থাকা ব্যক্তির মৃত্যু হয়েছে। কলকাতা মেডিক্যালে আনার পথে মৃত্যু হয় তাঁর। ৪৮ বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। কয়েকদিন ধরে ডায়েরিয়ার মতো উপসর্গ ছিল তাঁর। শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাচ্ছিল, শ্বাসকষ্টও ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

অন্যদিকে GB সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত ২৬ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বি সি রায় শিশু হাসপাতালে। ওই কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর, খবর স্বাস্থ্যভবন সূত্রে। বি সি রায় হাসপাতালে আরও দুই শিশু চিকিৎসাধীন রয়েছে। এই দুই শিশুর মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর আগে আমডাঙা নিবাসী কিশোরের মৃত্যু হয় এনআরএস মেডিক্যাল কলেজে। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, GB সিনড্রোমের উল্লেখ রয়েছে। 

গিয়ান ব্যারে সিনড্রোমে এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙার ১৭ বছরের কিশোরের। পরিবারের অভিযোগ, এনআরএস মেডিক্যাল কলেজে আনার পরে শারীরিক দুর্বলতার কথা বলে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল রোগীকে। জোর করেই হাসপাতালে ভর্তি করা হয়। GB সিনড্রোম শনাক্ত হওয়ার পর দেখা যায়, হাসপাতালে প্রয়োজনীয় ইঞ্জেকশন নেই, রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতেও দেওয়া হয়নি। পরে প্লাজমা থেরাপি শুরু হলেও, কিশোরকে বাঁচানো যায়নি বলে পরিবারের অভিযোগ। আমডাঙার বাসিন্দা ওই কিশোরকে স্থানীয় হাসপাতাল থেকে ২১ জানুয়ারি এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার মৃত্যু হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের। 

এনআরএস- এ ভর্তি কিশোরের গিয়ান ব্যারে সিনড্রোমে মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। রাজ্যে GB সিনড্রোমে কতজন আক্রান্ত, খোঁজ নিতে বৈঠক করা হয়েছে। চিকিৎসা পরিকাঠামো কী আছে, কী করণীয়, তা জানতে স্বাস্থ্যভবনে বৈঠক হয়েছে। বি সি রায় ও কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন GB সিনড্রোমে আক্রান্ত ২ শিশু। পার্ক সার্কাস আইসিএইচ- এ ভর্তি ভেন্টিলেশনে রয়েছে ৮ ও ৯ বছরের দুই বালক। 

আরও পড়ুন- নতুন ত্রাস গিয়ান ব্যারে সিনড্রোম, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget