এক্সপ্লোর

Guwahati-Bikaner Express Derailed: আচমকা বুকে ব্যথা, দুর্ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রবীন্দ্রনাথ

Guwahati-Bikaner Express Derailed: বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়ির দোমহনিতে পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেসটি (Bikaner Express Derailment) লাইনচ্যূত হয়ে যায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনাস্থলে (North Bengal Train Accident) গিয়ে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করার সময় বুকে হালকা ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে রেখে আসা হয় তাঁকে। আপাতত রবীন্দ্রনাথের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এ দিন ময়নাগুডি়তে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোও। তার মধ্যেই পরিস্থিতি পরিদর্শনে যান রবীন্দ্রনাথ। সেখানে দুর্ঘটনার জন্য রেলের ভূমিকাকেই দায়ী করেন তিনি। পুরনো কামরা দেওয়া হয় বলে অভিযোগ করেন। দ্রুত দুর্ঘটনার তদন্তের রিপোর্ট জমা দেওয়ার দাবিও জানান। সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্রনাথ। ধরাধরি করে তাঁকে সেখান থেকে বার করে নিয়ে যান উপস্থিত মানুষ জন।

আরও পড়ুন: Guwahati-Bikaner Express Accident: উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে? প্রাথমিক তদন্তে মিলল তথ্য

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়ির দোমহনিতে পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেসটি (Bikaner Express Derailment) লাইনচ্যূত হয়ে যায়। দুর্ঘটনার পর যে ছবি সামনে আসে, তাতে একটি কামরা অন্য কামরার উপর উঠে গিয়েছে বলে দেখা যায়। প্রথমে জানা যায়, ট্রেনের চারটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে রেলের তরফে জানানো হয়, ইঞ্জিনের পর থেকে ১২টি কামরা ক্ষতিগ্রস্তু হয়েছে। একাধিক কামরা দুমড়ে মুচড়েও যায়।

দুর্ঘটনার পর গতকাল থেকে আজ পর্যন্ত ৯ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ৪২। জলপাইগুড়ি সদর হাসপাতাল, ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। রেলের তরফে মৃতদের পরিবারকে মাথাপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছে। গুরুতর আহতরা ১ লক্ষ টাকা করে এবং অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁরা ২৫ হাজার টাকা করে পাবেন।

তবে দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি কেটে গেলেও, দুর্ঘটনার আসল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। রেলের তরফে তদন্ত শুরু হয়েছে যদিও। প্রাথমিক তদন্তের পর রেল কর্তাদের সন্দেহ, ইঞ্জিনের ট্র্যাকশন মোটর ভেঙে পড়াতেই বিপত্তি ঘটে। রেলওয়ে সেফটি কমিশনারের নেতৃত্বে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget