এক্সপ্লোর

Haldia: তীব্র গরমে তেতে উঠেছে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর, তাপপ্রবাহের মধ্য়েই মেসো টর্নেডোর দেখা

পাক খেতে খেতে উল্লম্বভাবে গরম হাওয়া ওপরে ওঠে। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ হলদিয়া সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে প্রায় ১৫-২০ মিনিট ধরে দেখা যায় মেসো টর্নেডো। 

বিটন চক্রবর্তী, সঞ্চয়ন মিত্র, হলদিয়া: রাজ্যজুড়ে তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে দেখা গেল মেসো টর্নেডো। তীব্র গরমে স্থানীয়ভাবে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায়, তৈরি হয় ছোট মাপের ঘূর্ণিঝড়। পাক খেতে খেতে উল্লম্বভাবে গরম হাওয়া ওপরে ওঠে। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ হলদিয়া সিটি সেন্টার বাস স্ট্যান্ডের কাছে প্রায় ১৫-২০ মিনিট ধরে দেখা যায় মেসো টর্নেডো। 

পিচ গলা রোদ্দুর, রাস্তায় বেরোলে যেন ঝলসে যাচ্ছে শরীর, রাজ্য়জুড়ে ভয়ঙ্কর তাপপ্রবাহ। এরইমধ্য়ে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দেখা গেল মেসো টর্নেডো। আস্ত এক ধুলোর কুণ্ডলি। তা ক্রমশ শক্তিসঞ্চয় করে ঘূর্ণির আকার নিচ্ছে। হলদিয়ার সিটি সেন্টার বাসস্ট্য়ান্ডের কাছে রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দেখা যায় এই ধুলোর ঘূর্ণি।

আশপাশের ধুলোর কণা নিয়ে ঘুরতে থাকে ঘূর্ণি, বেশ কয়েক মিনিট ধরে স্থানীয় হয় মেসো টর্নেডো। বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে, আবহাওয়ার তারতম্য়ের কারণেই তৈরি হয় মেসো টর্নেডো।  তীব্র গরমে স্থানীয়ভাবে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর তেতে ওঠায়, ছোট মাপের এই ঘূর্ণিঝড় তৈরি হয়। পাক খেতে খেতে উল্লম্বভাবে গরম হাওয়া ওপরে ওঠে। পরে শক্তি ক্ষয় করে, তা মিলিয়ে যায়। 

সর্বনিম্ন তাপমাত্রাতেও সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় কলকাতা।এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রায় সর্বকালীন রেকর্ড ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রার সর্বকালীন রেকর্ড ছিল ১৯৮৭ সালে। সে বছর ৫ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১০-এর ২ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৩ বছর পর, ২০২৩ সালে কলকাতায় এপ্রিল মাসের সর্বনিম্ন তাপমাত্রা ফের রেকর্ড গড়ল।  গতকাল ও আজ পরপর দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৯ দশমিক ৬ ডিগ্রিতে। 

পয়লা বৈশাখেই রাজ্যের ১৪টি জেলায় ৪০ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাঠফাটা রোদ আর গরম হাওয়া। গত কয়েকদিন ধরেই এমন আবহাওয়ার সাক্ষী থাকছে বঙ্গবাসী। কলকাতায় বেলা বাড়লেই লু বইছে। গতকাল এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। পার্বত্য ২-৩টি জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মালদা ও দুই  দিনাজপুরে লু বইবার সম্ভাবনা রয়েছে। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget