এক্সপ্লোর

South 24 Parganas: নরেন্দ্রপুরে ঝুলন্ত দেহ উদ্ধার তরুণীর, খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

Suspected Murder By Father: মেয়েকে খুনের অভিযোগে নাম জড়াল জন্মদাতা বাবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ার কালীতলায়। অভিযুক্ত অবিনাশ নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর:মেয়েকে (daughter) খুনের (murder) অভিযোগে নাম জড়াল জন্মদাতা বাবার (father)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর (narendrapur) থানা এলাকার গড়িয়ার (garia) কালীতলায়। অভিযুক্ত অবিনাশ নস্করের বিরুদ্ধে থানায় অভিযোগ (complaint) দায়ের হয়েছে এর মধ্যেই। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রহস্য পরতে পরতে...
গড়িয়ার কালীতলায় একটি ভাড়াবাড়িতে থাকতেন অবিনাশ। সঙ্গে থাকতেন তাঁর ১৮ বছরের মেয়ে সুদেষ্ণা। তাঁরই দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, বছরখানেক আগে সুদেষ্ণার মা ও অবিনাশের স্ত্রী বৃহস্পতি নস্করের দেহও উদ্ধার হয়েছিল। তাঁদের দাবি, মা ও মেয়ের নামে ব্যাঙ্কে কিছু টাকা ছিল। সেই টাকা হাতাতেই পর পর দুজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, অবিনাশের সঙ্গে অন্য মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। সূত্রের খবর, মা ও মেয়ের রহস্যমৃত্যুর সঙ্গে সেই সম্পর্কের কোনও যোগ রয়েছে কিনা সেটাও দেখবে পুলিশ। আপাতত সুদেষ্ণার মামাবাড়ির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ বুধবার বিকেলে তরুণীকে ডাকতে তাঁর বাড়ি গিয়েছিলেন বন্ধুরা। কিন্তু কোনও সাড়াশব্দ না পাওয়ায় কিছু একটা সন্দেহ হয় তাঁদের। জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন, ভিতরে কী হয়েছে। তখনই সুদেষ্ণার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। বিষয়টি অন্যান্যদের জানান তাঁরাই। এর পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি খুন, সেটা খতিয়ে দেখছে পুলিশ। অবিনাশ নস্করের পাশাপাশি বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে মৃতার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও স্থানীয়দের বড় অংশের ধারণা, বছরখানেকের ব্যবধানে যে ভাবে মা ও মেয়ের দেহ মিলেছে তাতে খুনের সম্ভাবনাই জোরাল। এবং সেক্ষেত্রে অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা সবচেয়ে জরুরি। তরুণীর দেহ উদ্ধার ঘিরে এই মুহূর্তে চাঞ্চল্য এলাকায়। 
   প্রসঙ্গত, এর আগেও সন্তানের হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত মার্চেই হাওড়ার বাগনানে দেড় বছরের কন্যাসন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। পুত্রের পরিবর্তে  কন্যাসন্তান হওয়ায় অশান্তি হচ্ছিল বলে মৃত শিশুটির মা অভিযোগ করেছিলেন। তার জেরেই হঠাৎ এই ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বাগনান থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত বাবা।

আরও পড়ুন:মৃত্যু গর্ভবতী ভারতীয় মহিলা পর্যটকের, পদত্যাগ পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget