এক্সপ্লোর

Bikash on Sougata : "এটা বলার পরেও তিনি মমতাকেই নেত্রী মেনে নেবেন", সৌগতকে কটাক্ষ বিকাশের

Hanskhali Incident Update : হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের আবহে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়

কলকাতা : হাঁসখালিকাণ্ড নিয়ে সৌগত রায়ের (Sougata Roy) মন্তব্যের পর শুরু রাজনৈতিক তরজা। দলের মধ্যে শতাব্দী রায় ভিন্ন সুরে কথা বলেছেন। এদিকে তাঁর এই মন্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। অন্যদিকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের আবহে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, "যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবেই বরদাস্ত নয়। এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত ।"

আরও পড়ুন ; "মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা ?", হাঁসখালিকাণ্ড নিয়ে সৌগতর মন্তব্যের ভিন্ন সুর শতাব্দীর

তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এটা কতটা মানুষ গ্রহণ করবে জানা নেই। কারণ, ভোট পরবর্তী হিংসায় আমাদের ৫৬ জন কর্মী খুন হয়েছেন। ৪ জন মহিলা ও ২ জন সংখ্যালঘু খুন হয়েছেন। তৃণমূল বা সরকারের তরফ থেকে কেউ চোখের জল ফেলেনি, কেউ দেখতে যায়নি। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে চাকরির ব্যবস্থা করেনি। সরকারের পক্ষ থেকে অনুদান দেয়নি। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন সারা রাজ্যের মানুষ প্রশাসনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন, তখন উনি এই কথাটা বলছেন। এমনও তো হতে পারে উনি এই বিতর্ক থেকে মানুষের দৃষ্টি সরাতে চেয়েছেন। মানুষ এই বিতর্ক চান না। আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, সেটা চাইছেন। প্রশাসনের ওপর মানুষের আস্থা নেই। আর সৌগতবাবু মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলছেন, মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু এরাজ্যের পুলিশমন্ত্রীও। সরাসরি যদি বিবৃতি দেন, আর একটু সহজ সরলভাবে যে কথাটা তাঁদের দলের মানুষও বুঝতে পারেন, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবেন, তাহলে পশ্চিমবঙ্গে মানুষ কৃতার্থ হবেন। দলে ভারসাম্য রক্ষার জন্য বলছেন না প্রচার মাধ্যমের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন, সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে।"

অন্যদিকে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর প্রতিক্রিয়া, "সৌগতবাবু যা বলেছেন সেটা একটা সুস্থ সমাজের সভ্য নাগরিকের কথা। তাঁর উদ্বেগ যদি যথাযথ হয়, তবে ঠিকই। কিন্তু, এটা বলার পরেও তিনি মমতাকেই নেত্রী বলে মেনে নেবেন। সমস্যা সেখানেই।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget