এক্সপ্লোর

Yuva Sathi Update: আজ থেকেই 'যুবসাথী'-র টাকা ঢোকার ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'ভিক্ষা দিচ্ছেন', কটাক্ষ মিঠুন চক্রবর্তীর

Mamata Banerjee on Yuva Sathi: চলতি বছরের রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রকল্পের টাকা ঢোকার সময় এপ্রিল মাস ধার্য হলেও আজ মুখ্যমন্ত্রীর ঘোষণায় মিলল নতুন দিশা।

Yuva Sathi Update: এসআইআর (SIR) নিয়ে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চ থেকে শনিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এপ্রিল নয়, আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, ধর্নামঞ্চ থেকে ঘোষণা করলেন তিনি। চলতি বছরের রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার সময় এপ্রিল মাস ধার্য হলেও আজ মুখ্যমন্ত্রীর ঘোষণায় মিলল নতুন দিশা। 

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পয়লা এপ্রিল থেকে যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। আমরা যেটা বলি, আমরা করি। অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এটাই হচ্ছে তফাৎ।" আর এই বেকার ভাতাকে কটাক্ষ করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি বলেন, "৫০ টাকা দিয়ে কী হবে! সব জায়গাতে ভিক্ষা দিচ্ছেন। বাঙালির মর্যাদা উপর থেকে একেবারে নিচে নামিয়ে দিয়েছেন।"   

কারা পাবেন সুবিধা? 

ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে। ৫ বছরের জন্য মিলবে এই সুবিধা। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্যের জন্য সরকার ‘বাংলার যুব-সাথী’ নামে নতুন প্রকল্প আনে। রাজ্য বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়।  

এর আগে নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মাধ্যমিক পাশ করেছেন যাঁরা, ২১ থেকে ৪০ বছর বয়সিদের জন্য যুব সাথী প্রকল্প। ঐক্যশ্রী হোক বা মেধাশ্রী, স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ হোক, এসব পেলে কোনও প্রভাব পড়বে না। কিন্তু অন্য কোনও প্রকল্পে না থাকলে, আগামী পাঁচ বছর, চাকরি না পাওয়া পর্যন্ত ১৫০০ টাকা করে পাবেন তাঁরা।" 

যুবসাথী প্রকল্প প্রসঙ্গে ঘোষণা ছাড়াও আজ ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মোদি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এবারেও তো টিমটিম করে জ্বলছে, তার এত তেল। এত কীসের অহংকার? আছে তো চন্দ্রবাবু নাইডুর (N. Chandrababu Naidu) দয়ায় টিকে। বাংলা লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লির সরকার ফেলে দেব।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
TMC News: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget