এক্সপ্লোর

Hanskhali rape case : ' এটা মাথায় রেখে প্রতিবাদ করা উচিত' হাঁসখালিকাণ্ড নিয়ে নিন্দা করার আগে কী ভাবতে বললেন সুখেন্দুশেখর?

এবার হাঁসখালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় নতুন তত্ত্ব সামনে আনলেন! যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও সুদীপ্ত সেনগুপ্ত, কলকাতা : হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার একদিন পরই, এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের নতুন তত্ত্ব ঘিরে তৈরি হল বিতর্ক। এনিয়ে তাঁর সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

হাঁসখালিকাণ্ডে সুখেন্দুশেখর রায়ের নতুন তত্ত্ব
সিবিআই তদন্তের নির্দেশের পরও, হাঁসখালিকাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না। নদিয়ার হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূল নেতার ছেলে।  এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো সুর শোনা গেছে তৃণমূলেরই সাংসদ মহুয়া মৈত্রর গলায়। এবার হাঁসখালিকাণ্ড নিয়ে ফের বিতর্ক তৈরি হল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের তত্ত্বে। তিনি বলেছেন, ' প্রতিবাদ ও সমালোচনার নাম করে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন সেটাও নিন্দনীয়৷ ২০১৭ সালের এনসিআরবি ডাটা অনুযায়ী ৯৩ শতাংশ, ৩৪ হাজার যৌন হেনস্থার ঘটনা ঘটেছে তা পরিবারের মধ্যে এনসিবি ডেটা অনুযায়ী। এটা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ। সুতরাং এটা মাথায় রেখে প্রতিবাদ করা উচিত)

সমালোচনায় সরব বিরোধীরা
এই মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' ওঁর মুখ্যমন্ত্রী তো কোনও দুঃখপ্রকাশ করেননি। আর এটা পরিবারের নয়, তৃণমূল পরিবারের বিষয়' । কড়া মন্তব্য করেন সিপিএম-এর রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম । তিনি বলেন, ' ওঁরা ধর্ষণ করছেন, আমরা তাঁদের বাঁচাতে লড়াই করছি। সেটাকে রাজনীতি করা বললে রাজনীতি করছি। অসুবিধা কোথায়' 

হাঁসখালিকাণ্ড সামনে আসার পর এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, ২৪ ঘণ্টার মধ্যে উল্টোসুর শোনা যায়, তাঁরই দলের সাংসদ মহুয়া মৈত্রর গলায়। মুখ্যমন্ত্রী বলেন, ' আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, নাকি লাভ অ্যাফেয়ার বলবেন... মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল। বাড়ির লোকেরা সেটা জানত। প্রতিবেশীরাও সেটা জানত। এখন যদি কোনও ছেলেমেয়ে প্রেম করে। সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়।

মহুয়া মৈত্রর দাবি,  'কোনও নাবালিকার সম্মতিতে ও যদি যৌন সঙ্গম ঘটে আইনের চোখে তা অপরাধ।'। এবার হাঁসখালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় নতুন তত্ত্ব সামনে আনলেন! যা নিয়ে নতুন বিতর্ক।

 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget