এক্সপ্লোর

Hanuman Jayanti : হনুমান জয়ন্তীতে বাসে-অটোতে গেরুয়া ধ্বজা বাঁধলেন সুকান্ত, বিকেলে শুভেন্দুর বিরাট মিছিল

সারা শহরে ও জেলা জেলায় পালিত হল হনুমান জয়ন্তী, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে। 

কলকাতা : শনিবার  রাজ্যের একাধিক জেলায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। সকাল থেকে হনুমান জয়ন্তী পালন করতে পথে নেমেছে তৃণমূল, বিজেপি দু'পক্ষই। রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচি পালন করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু সারা শহরে ও জেলা জেলায় পালিত হল হনুমান জয়ন্তী, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে। 

সুকান্তর হনুমান জয়ন্তী পালন

প্রতিবারের মতোই এবারেও একাধিক জেলায় মিছিল শোভাযাত্রা বের করছে বিজেপি। হনুমান জয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন বিজেপি সাংসদ 
দিলীপ ঘোষের। দিনভর রাজ্যের নানা প্রান্তের মিছিল শোভাযাত্রায় অংশ নেবেন তাঁরা।  

গেরুয়া পতাকা বিতরণ সুকান্তর

সকাল সকাল বিজেপির যুব মোর্চার কর্মীদের সঙ্গে হনুমান জয়ন্তী পালন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিনের শুরুতে নিউটাউনে নিজের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলন করেন তিনি। সেখান থেকে উত্তর ২৪ পরগনার পানিহাটির হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন সুকান্ত মজুমদার। মন্দির সংলগ্ন এলাকায় গেরুয়া পতাকা বিতরণ করতে দেখা যায় তাঁকে। বিভিন্ন যানে বেঁধে দেন গেরুয়া পতাকা। এরপর ধর্মতলায় এসে গেরুয়া পতাকা বিতরণ করেন বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত হালফিলে একটি ভিডিও ভাইরাল হয়। বিজেপির অভিযোগ , এক বাসচালককে গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়, আর তার পাশে চলে বিকট উল্লাস ! 

তৃণমূলের হনুমান জয়ন্তী পালন

হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হনুমান জয়ন্তীতে উপলক্ষে উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। হাতে গদা নিয়ে শোভাযাত্রায় সামিল হন তিনি। হাঁটতে হাঁটতে হনুমান চাল্লিশা পাঠ করেন বিধায়ক। শোভাযাত্রায় হনুমানের বড় মূর্তি ছাড়াও ছিলেন সুসজ্জিত শিল্পীরা। অন্যদিকে শিলিগুড়িতে জাঁকজমকের সঙ্গে হনুমান জয়ন্তী পালন করে তৃণমূল। হিলকার্ট রোডে অবস্থিত মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিলেন মেয়র গৌতম দেব। পুজোর পরে সকলের মঙ্গল কামনায় যজ্ঞও করেন তিনি। হনুমান মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।প্রতিবছর হনুমান জয়ন্তীতে এই মন্দিরে পুজো দেন বলে জানিয়েছেন মেয়র। 

সন্ধেবেলা উত্তর হাওড়ায় একটি হিন্দু সংগঠনের উদ্যোগে হনুমান জয়ন্তী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget