এক্সপ্লোর

Hanuman Jayanti Security: রাস্তায় কেন্দ্রীয় বাহিনী-উধাও অশান্তি, নির্বিঘ্নে কাটল হনুমানজয়ন্তী

Central Force: রাজ্যে হনুমানজয়ন্তী কাটল কোনও অশান্তির ঘটনা ছাড়াই। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, বরানগর, টিটাগড়, মগরায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, সমীরণ পাল, কলকাতা ও উত্তর ২৪ পরগনা: রামনবমীতে অশান্তির ছবি দেখেছিল বাংলা। একাধিক জায়গায় দেখা গিয়েছিল হিংসা। তারপরেই হনুমানজয়ন্তী, আগেভাগে সতর্ক থাকতে রাস্তায় নামানো হয়েছিল আধা সেনা। মাত্র তিন কোম্পানি আধাসেনা রাস্তায় নামতেই উধাও হিংসার ছবি। রাজ্যে হনুমানজয়ন্তী কাটল কোনও অশান্তির ঘটনা ছাড়াই। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, বরানগর, টিটাগড়, মগরায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে কোথাও কোথায় তাঁদের নিরাপত্তাতেই বেরতে দেখা যায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা।

কালাকার স্ট্রিটে, নিমতলা ঘাট স্ট্রিটে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখা যায়।  টিটাগড়ে টহলদারি দিতে দেখা যায়। বরানগর ও মগরাতেও রুটমার্চের ছবি দেখা গিয়েছে। রাস্তায় রাস্তায় বাহিনীর ভারি বুটের শব্দ। কলকাতা থেকে আশপাশের জেলায় সকাল থেকে টহল চলেছে আধা সেনার। আর তার জন্য ফলও মিলেছে হাতেনাতে।

এর আগে ৩০ মার্চ শিবপুরে অশান্তির ঘটনা ঘটেছে। অস্ত্র হাতে মিছিল দেখা গিয়েছে। ওই একই দিনে ডালখোলাতেও অশান্তির ঘটনা ঘটেছে। তারপরে ২ এপ্রিল রিষড়া। পরপর ২ দিন অশান্তির কারণে তেতে ছিল রিষড়া। রামনবমীকে কেন্দ্র করে যেখানে, কার্যত ৫ দিন ধরে অশান্তি ছড়িয়ে পড়েছিল, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামতেই, শান্তিতেই মিটল হনুমান জয়ন্তী।

রাস্তায় বাহিনী:
রামনবমীতে লাগাতার অশান্তির পর, হনুমান জয়ন্তীর জন্য়, পুলিশে ভরসা না রেখে, রাজ্য সরকারকে দিল্লির কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো কলকাতা থেকে জেলা, বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। হাইকোর্টের নির্দেশে পোস্তা থানা এলাকায় এসেছে, দুই সেকশন কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) দীনেশ কুমার বলেছেন, 'সেন্ট্রাল ফোর্স রুটমার্চ করছে, যাতে কনফিডেন্ট ডেভলপ করে।'

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ১ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে, পোস্তা থানা এলাকায় ২ সেকশন, চারু মার্কেট থানা, হেস্টিংস থানা, একবালপুর, গার্ডেনরিচ, জোড়াবাগান ও আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। রামনবমী উপলক্ষে কলকাতায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, অশান্তির আগুন ছড়িয়েছিল হাওড়া-হুগলিতে। তাই হনুমান জয়ন্তীতে যাতে শান্তি বজায় থাকে, তাই জেলার বিভিন্ন প্রান্তেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যেমন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর কমিশনারেটে ১ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ব্যারাকপুর, টিটাগড়, বরানগরের বিভিন্ন জায়গায় রুটমার্চ করে তারা। ব্যারাকপুরে এক কোম্পানি সিআরপিএফ এসেছে, সেটাকে তিনটে প্লাটুনে ভাগ করা হয়েছে, একটি বরানগর, দমদম, নাগের বাজারের, একটি প্লাটুন টিটাগড়ের জন্য। উত্তর ২৪ পরগনার পাশাপাশি হুগলির মগরাতেও রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। পরে হুগলির বাঁশবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই হনুমানজয়ন্তীর শোভাযাত্রা হয়।

এই আবহে পঞ্চায়েত ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার দাবি তুলেছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনী নামতেই যখন সমস্ত অশান্তি উধাও, তখন রাজ্য় প্রশাসনের ভূমিকা নিয়ে আরও বেশি করে সরব হয়েছে বিরোধীরা। 

আরও পড়ুন: উপাচার্য-র লাগাতার মানসিক নির্যাতনে অসুস্থ অধ্যাপক ! অচলাবস্থা জারি কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget