এক্সপ্লোর

Howrah: রাস্তার কাজ চলার সময় বিপত্তি, পিচভর্তি ড্রামে দাউদাউ আগুন

Howrah News: পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর দেওয়া হয় দমকলেও। এরপর ঘটনাস্থলে এসে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

সুনীত হালদার, হাওড়া: চলছিল রাস্তা তৈরির কাজ (Road Repairing)। তার মধ্যেই হঠাৎ ঘটল গুরুতর বিপত্তি (accident)। পিচ ভরে রাখা ড্রামে হঠাৎই দাউদাউ করে লেগে যায় আগুন। হাওড়ার (Howrah) ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

রাস্তা তৈরির কাজে হঠাৎ বিপত্তি

রাস্তা তৈরির কাজ চলার সময় হঠাৎ বিপত্তি। পিচ রাখা ড্রামে হঠাৎ আগুন লেগে যায়। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটল হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নটোবর পাল রোডে।

দাউ দাউ করে জ্বলতে থাকে বেশ কয়েকটি পিচ রাখা ড্রামে আগুন। এমন ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর দেওয়া হয় দমকলেও। এরপর ঘটনাস্থলে এসে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও বেশ কিছুক্ষণ রাস্তায় যানচলাচল বন্ধ থাকে।

রাতের শহরে দুর্ঘটনা

অন্যদিকে গভীর রাতে কলকাতার রাস্তার ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল (Kolkata News)। অভিযোগ, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মার্সিডিজের। গাড়ির আরোহী এক মহিলার মৃত্যু হয়েছে। মার্সিডিজের চালক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  

আরও পড়ুন: West Bengal Assembly: অধিবেশনে নেই, অথচ ভোট পড়ল শুভেন্দু-মিহিরের নামে, ছাপ্পাভোটে অভিযুক্ত এ বার বিজেপি

ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত ১টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থেকে গড়িয়া যাওয়ার পথে একটি গাড়ি বেলেঘাটা হাউজিংয়ের কাছে ই এম বাইপাসে সিগন্যালে দাঁড়ায়। অভিযোগ, সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি মার্সিডিজ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ৩ জন ছিলেন। গাড়ির আরোহী, ৪৯ বছরের মিনু ঢনঢনিয়ার মৃত্যু হয়।  

পুলিশ সূত্রে খবর, ধৃত রাহুল কেডিয়ার বিরুদ্ধে দায়ের হয় অনিচ্ছাকৃত খুনের মামলা। তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assembly Election 2026: ভবানীপুরে ২০ রাউন্ডে গণনা, নন্দীগ্রামে ১৮ রাউন্ড, মমতা না শুভেন্দু, কার পাল্লা ভারী?
ভবানীপুরে ২০ রাউন্ডে গণনা, নন্দীগ্রামে ১৮ রাউন্ড, মমতা না শুভেন্দু, কার পাল্লা ভারী?
West Bengal Assembly Election 2026: 'প্রয়োজনে একদিন উপোস করুন, যাঁরা পারবেন না...', দলীয় এজেন্টদের হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর
'প্রয়োজনে একদিন উপোস করুন, যাঁরা পারবেন না...', দলীয় এজেন্টদের হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Noapara News: নিজের লোককে দিয়েই গুলি চালিয়েছেন বিজেপি নেতা? বিস্ফোরক মন্তব্য তৃণাঙ্কুর ভট্টাচার্যের
নিজের লোককে দিয়েই গুলি চালিয়েছেন বিজেপি নেতা? বিস্ফোরক মন্তব্য তৃণাঙ্কুর ভট্টাচার্যের

ভিডিও

Dilip Ghosh: 'মনের থেকে হেরে গিয়েছে, খালি গণনা বাকি', ভোটের ফলপ্রকাশের আগের দিন বললেন দিলীপ ঘোষ
West Bengal Election 2026: রাজ্যের ৭৭টি কেন্দ্রে সোমবার ভোটগণনা, মোতায়েন ১৬৫ জন অবজার্ভার; কড়া নিরাপত্তায় স্ট্রংরুম
Kalighat Police Station In-Charge Reshuffle: ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার ওসি-বদল কালীঘাটে, কেন?
West Bengal Election 2026: গণনার আগের দিন শ্রীরামপুর কলেজের স্ট্রংরুম পাহারায় মহিলা বিজেপি কর্মীরা
Medicine Shop Strike : অনলাইনে জেরবার! এবার ধর্মঘটের ডাক ওষুধের দোকানদারদের সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
Embed widget