এক্সপ্লোর

Haridevpur Murder Update: হরিদেবপুর কাণ্ডে ধুন্ধুমার, অভিযুক্ত বান্ধবীর বাড়িতে চড়াও উত্তেজিত পড়শিরা

Haridevpur Murder: দশমীর রাতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, পরে মগরাহাটে উদ্ধার যুবকের মৃতদেহ।

কলকাতা: হরিদেবপুরে যুবক খুনের ঘটনায় ধুন্ধুমার। খুনের ঘটনায় যে বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ। তাঁর বাড়িতে ভাঙচুর চালালেন উত্তেজিত পড়শিরা। শুক্রবার দেহের খোঁজ মেলার পরেই উত্তেজনা বাড়তে থাকে। এদিন রাতেই বান্ধবীর বাড়িতে চড়াও হন এলাকাবাসী। চলে দেদার ভাঙচুর। বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

কী অভিযোগ:
নিহতের নাম অয়ন মণ্ডল। পেশায় অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন তিনি। পরিবারের দাবি, বুধবার দশমীতে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন অয়ন। তারপর কাছেই বান্ধবীর বাড়িতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। ছেলে ফিরে না আসায়, বৃহস্পতিবার দুপুরে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।  একদিন পেরিয়ে গেলেও ছেলের হদিশ না মেলায়, শুক্রবার লালবাজারে যান মৃতের বাড়ির লোকজন। তারপর সেখান থেকে জানানো হয়, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।  পরিবারের লোক নিশ্চিত করেন, উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের বাড়ির ছেলেরই।

এই ঘটনায় মগরাহাট থেকে একটি সূত্র পাওয়া যায়। সেই কারণেই মগরাহাটের উদ্দেশে যায় পুলিশ। নিখোঁজ যুবকের পরিবারকে নিয়ে মগরাহাটে যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে অয়ন মণ্ডলের দেহ। অন্যদিকে বান্ধবীর পরিবারকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মৃত অয়ন মণ্ডলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর। স্থানীয়রা জানাচ্ছেন, ছেলেটার বাড়ির উল্টোদিকে দুর্গা পুজো হচ্ছিল। সেখানেই ছিলেন তিনি। সেই সময় তাঁকে তাঁর বান্ধবী ডাকে। সেখানে তিনি যান। তারপরে আর তাঁর খোঁজ মিলছিল না। পরের দিন তাঁর বান্ধবী তাঁদের বাড়িতে অয়নের খোঁজ নিতে এসেছিলেন বলে জানিয়েছেন অয়নের মা। তিনি আরও বলেন, 'বান্ধবীর মা ডেকেছিল আমার ছেলেকে। ওরা মেরেছে। মেয়েটার মা আমার ছেলেকে ধরে মেরেছে। থানা থেকে কিছু হয়নি। ওরা বলল মেয়েটার বাড়িতে আপনারা যাাবেন না। পুলিশ আসেনি। কোনও জিজ্ঞাসাবাদ করেনি। দশমীর দিন ফোন করেছি, ফোন রিং হয়েছে। কেউ তোলেনি।'

দশমীর রাত থেকে নিখোঁজ:
দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে আর ফেরেননি। মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে। যুবক খুনে গ্রেফতার করা হল তাঁরই বান্ধবীকে! এরইসঙ্গে পুলিশের জালে খুনে অভিযুক্ত বান্ধবীর মা ও বান্ধবীর ভাইও। যুবক খুনের ঘটনায় ধুন্ধুমারকাণ্ড খাস কলকাতার বুকে। ২১ বছরের তরতাজা যুবকের খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবেশীরা। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।

আরও পড়ুন: কার্নিভালের আমন্ত্রণ নিয়ে ‘আমরা-ওরা’র অভিযোগ, রাজ্যকে নিশানা শুভেন্দুর, পাল্টা তোপ কুণালের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget