এক্সপ্লোর

Launch Sinks : হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ট্রলারের ধাক্কায় ডুবল লঞ্চ

৫ থেকে ৭ মিনিটের মধ্যেই লঞ্চটি নদীগর্ভে তলিয়ে যায়। সেই সময় লঞ্চে চালক-সহ মোট পাঁচজন ছিলেন।

 

গৌতম  মণ্ডল , নামখানা: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে কলকাতা থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে মাছ ধরার ট্রলারের ধাক্কায় ডুবে যায় ‘এম.ভি মা অজন্তা’ নামে একটি লঞ্চ। ঘটনাটি ঘটে সোমবার রাত প্রায় ৮টা নাগাদ নামখানা থানার খাটুয়ার ঘেরি ঘাট সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার ডকঘাট থেকে গোসাবার উদ্দেশে রওনা দিয়েছিল লঞ্চটি। নামখানা মৎস্য বন্দর পেরিয়ে ভগবতপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ‘এফবি করুণাময়ী’ নামে একটি মৎস্যজীবী ট্রলার সজোরে ধাক্কা মারে লঞ্চটিকে। সংঘর্ষের জেরে লঞ্চের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং অল্প সময়ের মধ্যেই জল ঢুকতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই লঞ্চটি নদীগর্ভে তলিয়ে যায়। সেই সময় লঞ্চে চালক-সহ মোট পাঁচজন ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে স্থানীয় একটি ট্যুরিস্ট লঞ্চ এবং নদীতে থাকা মৎস্যজীবীদের দ্রুত তৎপরতায় লঞ্চে থাকা সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এক স্থানীয়  বাসিন্দা  জানাচ্ছেন , আচমকা ট্রলারের ধাক্কায় লঞ্চটি নদীতে তলিয়ে যেতে শুরু করলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে উপস্থিত মৎস্যজীবী এবং একটি পর্যটকবাহী লঞ্চের কর্মীদের তৎপরতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় লঞ্চে থাকা পাঁচজনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে। 

কী বলছে  পুলিশ ?

খবর পেয়ে নামখানা থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই সংঘর্ষ ঘটল, নৌযান চলাচলের নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না, কিংবা অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।   

অন্যদিকে, নদীগর্ভে তলিয়ে যাওয়া লঞ্চটিকে উদ্ধারের কাজও শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও বিশেষজ্ঞ দলের সাহায্যে ডুবন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে।

এই ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও নদীপথে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ব্যস্ত জলপথে নৌযান চলাচলের ক্ষেত্রে আরও কড়া নজরদারি এবং নিরাপত্তা বিধি কার্যকর করা জরুরি।    

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget